
২০২৪ সালের জুলাই মাসে সংঘটিত গণঅভ্যুত্থানের পর থেকে দেশের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি ও জনসেবায় বাংলাদেশ সশস্ত্র বাহিনীর ভূমিকা এক নতুন মাত্রায় পৌঁছেছে। এরই ধারাবাহিকতায়, দেশের গুরুত্বপূর্ণ বিমানবন্দরসমূহে “In Aid to Civil Power” এর আওতায় বাংলাদেশ বিমান বাহিনীর সদস্যগণ নিরবচ্ছিন্ন নিরাপত্তা ও যাত্রীসেবায় অত্যন্ত দায়িত্বশীল ও পেশাদারিত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন।
বিশেষ করে, সম্মানিত যাত্রীদের হারিয়ে যাওয়া মূল্যবান সামগ্রী উদ্ধারে বিমান বাহিনীর সদস্যদের সততা, আন্তরিকতা ও তৎপরতা অত্যন্ত প্রশংসার দাবিদার। সাম্প্রতিক সময়ে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেশ কিছু গুরুত্বপূর্ণ সামগ্রী উদ্ধার হয়েছে বিমান বাহিনীর তৎপরতায়। এর মধ্যে রয়েছে:
এই সকল সামগ্রী এভিয়েশন সিকিউরিটি (এভসেক) এর সহযোগিতায় বিমান বাহিনীর সদস্যদের সক্রিয় প্রচেষ্টায় উদ্ধার করে যথাযথভাবে যাত্রীদের কাছে হস্তান্তর করা হয়েছে।
উল্লেখ্য, সম্মানিত যাত্রীরা বিমানবন্দরে কোনো প্রয়োজনীয় সামগ্রী খুঁজে না পেলে বা হারিয়ে ফেললে, তা উদ্ধারে বিমান বাহিনীর সদস্যরা সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছেন। তারা শুধু নিরাপত্তার দায়িত্বই পালন করছেন না, বরং যাত্রীসেবার মানোন্নয়নেও উল্লেখযোগ্য ভূমিকা রাখছেন।
বিমান বাহিনীর এ ধরনের মানবিক ও পেশাদার কার্যক্রম দেশের ভাবমূর্তি বৃদ্ধির পাশাপাশি জনগণের আস্থাও আরও সুদৃঢ় করছে। এ প্রশংসনীয় ভূমিকার জন্য বিমান বাহিনীর প্রতিটি সদস্য সত্যিই সাধুবাদ পাওয়ার যোগ্য।
Leave a Reply