1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নওগাঁয় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উদ্বোধন ও পুরষ্কার বিতরণ

সুবির দাস নওগাঁ সংবাদদাতা-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
জেলা শিক্ষা অফিসের আয়োজনে বেলা ১১ টা থেকে শহরের নওযোয়ান মাঠে ক্রীড়া ও পিটিআই চত্বরে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এসময় জানানো হয় ১৮ টি ইভেন্টে বালক ও বালিকা মিলিয়ে জেলার ১১ টি উপজেলা থেকে মোট ১০৮ জন শিক্ষার্থী অংশ নেয়।
নওগাঁর জেলা প্রশাসক মোহাম্মদ আবদুল আউয়াল বলেছেন, শিশু শিক্ষার্থীর মনন ও শারীরীক বিকাশে ক্রীড়া ও সাংষ্কৃতিক আয়োজনের উপড় গুরুত্ব দিতে হবে। পাশাপাশি এধরনের  আয়োজনে অংশগ্রহন করতে শিশুদের অনুপ্রেরনা দিতে হবে। তবেই আজকের শিশুরা বিকশিত হয়ে  আগামীর সুন্দর ভবিষ্যৎ ও যোগ্য ব্যক্তি হিসেবে গড়ে উঠার সুযোগ পাবে।
আজ সকালে জাতীয় প্রাথমিক  শিক্ষা পদক প্রতিযোগিতা ২০২৫ এর জেলা পর্যায়ের ক্রীড়া, সাংষ্কৃতিক,  বিষয় ভিত্তিক কুইজ ও কাবিং এর উদ্বোধন ও পুরষ্কার  বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন  নওগাঁর অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ও আইসিটি সাদিয়া আফরিন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, নওগাঁ পি টি আই এর সুপারিনটেন্ডেন্ট মিরাজ হোসেন ও অন্যান্য কর্মকর্তাগণ।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরষ্কার বিতরন করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park