1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

জব্দকৃত ব্যাংক হিসাব থেকেও টাকা তুললেন এইচ বি এম ইকবাল, সহযোগিতায় প্রিমিয়ার ব্যাংক

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫
  • ১৮৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

আওয়ামী লীগের সাবেক অবৈধ সংসদ সদস্য ও প্রিমিয়ার ব্যাংকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এইচ বি এম ইকবালের বিরুদ্ধে জব্দকৃত ব্যাংক হিসাব থেকে টাকা উত্তোলনের অভিযোগ উঠেছে। অভিযোগ অনুসারে, নিজের মালিকানাধীন প্রিমিয়ার ব্যাংকের সহায়তায় তিনি এ অর্থ উত্তোলন করেন।

জানা গেছে, গত বছরের নভেম্বরে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এইচ বি এম ইকবাল, তার দুই স্ত্রী, সন্তান ও তাদের মালিকানাধীন ব্যবসা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ করে এবং লেনদেন স্থগিত রাখে।

তারপরও ওই হিসাব থেকে এইচ বি এম ইকবাল ১ কোটি ১১ লাখ টাকা এবং ৩০ হাজার মার্কিন ডলার উত্তোলন করেন, যা সরাসরি বিএফআইইউর নজরে আসে।

উল্লেখ্য, ১৯৯৯ সাল থেকে প্রিমিয়ার ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা এইচ বি এম ইকবাল আওয়ামী লীগ সরকারের পতনের পর ২০২৫ সালের ৫ আগস্ট পদত্যাগ করেন। তবে ব্যাংকের নিয়ন্ত্রণ থেকে এখনও সরে আসেননি তিনি। বর্তমানে ব্যাংকটির চেয়ারম্যান হিসেবে রয়েছেন তাঁর ছেলে ইমরান ইকবাল।

বিএফআইইউ প্রিমিয়ার ব্যাংকের কাছে এ বিষয়ে ব্যাখ্যা চাইলেও এখনো কোনো সন্তোষজনক উত্তর পাওয়া যায়নি বলে একটি নির্ভরযোগ্য সূত্র নিশ্চিত করেছে।

বিষয়টি নিয়ে দেশজুড়ে উঠছে সমালোচনার ঝড়। আর্থিক খাতে নিয়ন্ত্রণহীনতা ও রাজনৈতিক প্রভাব খাটিয়ে আইন লঙ্ঘনের এই ঘটনা নজিরবিহীন বলেই মনে করছেন বিশ্লেষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park