
রাজধানীর রামপুরা এলাকায় সম্প্রতি অনুষ্ঠিত আওয়ামী লীগের ঝটিকা মিছিলে নেতৃত্বদানের অভিযোগে ঢাকা মহানগর আওয়ামী লীগের কার্যনির্বাহী সদস্য এবং ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
বৃহস্পতিবার (১৭ এপ্রিল ২০২৫) সকালে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেছেন ডিবি কর্মকর্তারা।
শাহে আলম মুরাদকে নিয়ে বিতর্ক নতুন নয়। রাজনৈতিক কর্মসূচির আড়ালে সহিংসতা ও অস্থিরতা সৃষ্টির অভিযোগে এর আগেও তার নাম বিভিন্ন ঘটনায় উঠে এসেছে। এবার তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে—বৈষম্য বিরোধী আন্দোলনে ছাত্রদের হত্যার ঘটনায় জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।
ডিবি সূত্রে জানা গেছে, শাহে আলম মুরাদ সাম্প্রতিক সময়েও সংঘবদ্ধভাবে জনমনে আতঙ্ক ছড়াতে বিভিন্ন এলাকায় উস্কানিমূলক কর্মকাণ্ডে লিপ্ত ছিলেন। রামপুরার ঝটিকা মিছিল তারই অংশ ছিল।
গোয়েন্দা কর্মকর্তারা জানিয়েছেন, শাহে আলমের বিরুদ্ধে আনা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply