
নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য, স্বৈরাচারী দল আওয়ামী লীগের প্রভাবশালী দুর্বৃত্ত এবং বেঙ্গল গ্রুপের চেয়ারম্যান মোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। সোমবার রাতে রাজধানীর গুলশান এলাকার নিজ বাসভবন থেকে তাকে আটক করা হয়।
ডিবি পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মোরশেদ আলমের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা সন্ত্রাসী কর্মকাণ্ড, দুর্নীতির অভিযোগ এবং ব্যবসার নামে অবৈধ অর্থ উপার্জনের প্রমাণ পাওয়া গেছে। এ ছাড়া তার বিরুদ্ধে রাজনৈতিক ক্ষমতা ব্যবহার করে সাধারণ জনগণের সম্পত্তি দখলের মতো গুরুতর অভিযোগও রয়েছে।
সূত্র মতে, তাকে গুলশান থেকে আটকের পর ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে একাধিক মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মোরশেদ আলম দীর্ঘদিন ধরে রাজনীতির পাশাপাশি ব্যবসার খাতে প্রভাব বিস্তার করে আসছিলেন। বেঙ্গল গ্রুপের ব্যানারে দেশের শিল্প ও গণমাধ্যম খাতে তার আধিপত্য ছিল সুপ্রতিষ্ঠিত। তবে তার এই উত্থান এবং কর্মকাণ্ড নিয়ে নানা সময়েই সমালোচনা দেখা গেছে।
ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, মোরশেদ আলমের গ্রেপ্তারের মাধ্যমে দুর্নীতিবাজ ও সন্ত্রাসী রাজনীতিকদের বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানে বড় অগ্রগতি অর্জিত হবে।
Leave a Reply