1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে কোরিয়ান বিনিয়োগকারীদের

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৮ এপ্রিল, ২০২৫
  • ১৪৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মঙ্গলবার রাজধানীর স্টেট গেস্ট হাউস যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন দক্ষিণ কোরিয়ার শীর্ষস্থানীয় ব্যবসায়ী প্রতিনিধিরা। ইয়াংওয়ান কর্পোরেশনের চেয়ারম্যান কিহাক সুং এই প্রতিনিধি দলের নেতৃত্ব দেন।

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য, বিনিয়োগ এবং শিল্প খাতে সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। কোরিয়ান প্রতিনিধিরা বাংলাদেশের বর্তমান বিনিয়োগবান্ধব পরিবেশের প্রশংসা করেন এবং বিভিন্ন খাতে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন। বিশেষ করে পোশাক শিল্প, প্রযুক্তি ও অবকাঠামো খাতে যৌথভাবে কাজ করার সুযোগ রয়েছে বলে জানান তারা।

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস কোরিয়ান ব্যবসায়ীদের স্বাগত জানিয়ে বলেন, “বাংলাদেশ দ্রুতগতিতে এগিয়ে চলেছে। টেকসই ও অন্তর্ভুক্তিমূলক উন্নয়নে আন্তর্জাতিক অংশীদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরিয়ান বিনিয়োগকারীদের এ আগ্রহ আমাদের জন্য উৎসাহব্যঞ্জক।”

উল্লেখ্য, ইয়াংওয়ান কর্পোরেশন দীর্ঘদিন ধরে বাংলাদেশে পোশাক শিল্পে বিনিয়োগ করে আসছে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। নতুন এই উদ্যোগ ভবিষ্যতে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও গভীর করবে বলে আশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park