1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সিলেট সীমান্তে চোরাইপথে প্রতিদিন বাংলাদেশে আসছে ভারতীয় চিনি

মো. আবুল কাশেম রুমন সিলেট সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ৩১ জুলাই, ২০২৩
  • ১৮৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

সিলেটের সীমান্ত চোরাইপথে প্রতিদিন বাংলাদেশে আসছে ভারতীয় চিনি। আর এ চিনি বাংলাদেশের বিভিন্ন স্থানীয় বাজারে ঢুকার পর বিক্রি হচ্ছে চওড়া দামে। বিশেষ করে সিলেটের সীমন্তবর্তী এলাকায় স্থানীয় কিছু চোরাকারবারী জড়িত রয়েছে বলে জানা গেছে ।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সিলেটের সীমান্তবর্তী গোয়াইনঘাট, জৈন্তাপুর, কোম্পানীগঞ্জ ও কানাইঘাট উপজেলার সীমান্ত দিয়ে প্রতিদিন লাখ লাখ টাকার চোরাই পণ্য দেশে প্রবেশ করছে। গরু মহিষ থেকে শুরু করে কসমেটিক্স, বিড়ি, মোবাইল ফোনের পাশাপাশি আসছে মাদকদ্রব্যও। তবে ইদানিং সবচেয়ে বেশী আসছে চিনি।
কখনো বিজিবির চোখ ফাঁকি দিয়ে আবার কখনো পুলিশ-বিজিবিকে ম্যানেজ করে বিশেষ ব্যবস্থায় এসব  চোরাই পণ্য সিলেটে প্রবেশ করছে। আর এই বিশেষ ব্যবস্থার নাম হচ্ছে- ম্যানেজ সিস্টেম। প্রতিটি থানা এলাকায় সংশ্লিষ্টদের মোটা অংকের বখরা দিয়ে চোরকারবারিরা তাদের বাণিজ্য চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে স্থানীয় বিভিন্ন সূত্র। চিনির আড়ালে ইয়াবার মতো ভয়ঙ্কর মাদকও হরহামেশা আসছে।
এ ব্যাপারে সিলেট জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অবস) কেধসধষ মো: সেলিম বলেন, আগের  যে কোন সময়ের চেয়ে মাদক ও চোরাচালান রোধে পুলিশ সক্রিয় রয়েছে। দু’মাসে শুধু জৈন্তাপুর থানা পুলিশ ১৪টি চোরাচালান জব্দের পাশাপাশি ১৮ জন চোরাকারবারিকে আটক করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park