1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

দেশের মানুষ আগে বিচার ও সংস্কার চায়, নির্বাচন নয়

জয়নাল আবেদীন পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৪ এপ্রিল, ২০২৫
  • ১৬৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
পত্নীতলায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর উপজেলা শাখার আয়োজনে বুধবার বিকেলে উপজেলা অডিটোরিয়ামে ‘জাতীয় ঐক্য ও রাষ্ট্র সংস্কার ভাবনা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন বলেন, ‘দেশের মানুষ আগে বিচার ও সংস্কার চায়, নির্বাচন নয়। দেশের আপামর জনসাধারণ ফ্যাসিস্ট হাসিনার বিচার চায়। যারা কেবল নির্বাচন চায়, তারা বিচার ও সংস্কার চায় না। নির্বাচন আমরা সবাই চাই। কিন্তু অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে নির্বাচনই একমাত্র গণতন্ত্র নয়। সংস্কারবিহীন নির্বাচন মানে আরও একটি ফ্যাসিবাদ কায়েম করা। আরও একটি ফ্যাসিবাদের উত্থান হওয়া। আর বিচারবিহীন সংস্কারবিহীন নির্বাচন আমরা মেনে নিব না।’
এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সাদেকুল ইসলাম, জুলাই আন্দোলনে শহীদ ফাহমিদের মা, নাগরিক ঐক্যের প্রেসেডিয়াম সদস্য আব্দুর রউফ মান্নান, ইসলামী আন্দোলন পত্নীতলা শাখার সভাপতি প্রভাষক দেলোয়ার হোসেন, সামাজ সেবক ডাঃ আবু ওবায়দা, এবি পার্টির সাংগঠনিক সম্পাদক কাজী আতিকুর রহমান, সমাজ সেবক ও সংগঠক হাবিব সাত্তি, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মারুফ মোস্তফা, মোক্তারুল ইসলাম, রোভার স্কাউটের মাসুমুল হক সিয়াম, জামায়াত নেতা আক্তার ফারুক, জেলা ছাত্র শিবিরের সভাপতি রাকিবুর রহমান প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park