
সিয়াম সাধনর মাস পবিত্র রমজান মাস জুড়ে মাওয়া পদ্মা সেতু সংলগ্ন এলাকায় পর্যটকদের ইফতার পার্টির কারণে পরিবেশ মারাত্মকভাবে দূষিত হয়ে পড়ে। অপ্রীতিকর আবর্জনার কারণে সেতুর আশপাশের সৌন্দর্য ম্লান হয়ে যায়। এ অবস্থায় লৌহজং উপজেলা ছাত্রদল তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করে সেতুর পূর্ব দিকের পুরো এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন করার উদ্যোগ নেয়।
লৌহজং উপজেলা ছাত্রদলের ১ম যুগ্ম আহ্বায়ক ওশিন আহমেদ সময়ের নেতৃত্বে এবং আহ্বায়ক সদস্য মোঃ হাসানের সমন্বয়ে দলটি কার্যক্রম পরিচালনা করে। এ উদ্যোগে আরও উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সহ-সম্পাদক সাইফুল আমিন বিপু, কুমারভোগ ইউনিয়ন ছাত্রদল নেতা স্মরণ মাহমুদ স্বর্গসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত অসংখ্য ছাত্রদল নেতাকর্মী। তারা স্বতঃস্ফূর্তভাবে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন এবং পদ্মা সেতু সংলগ্ন এলাকাকে আবর্জনামুক্ত করেন।
ছাত্রদলের এই উদ্যোগ স্থানীয়দের মাঝে প্রশংসিত হয়েছে। সাধারণ মানুষ মনে করেন, এ ধরনের সামাজিক কর্মকাণ্ড শুধু পরিবেশ রক্ষাই নয়, জনসচেতনতা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
উপজেলা ছাত্রদল জানিয়েছে, ভবিষ্যতেও তারা জনগণের কল্যাণে এবং সমাজের ইতিবাচক কাজে নিজেদের সম্পৃক্ত রাখবে। তাদের এই মহতী উদ্যোগ নিঃসন্দেহে প্রশংসার দাবিদার এবং অন্যান্য সংগঠনের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত।
Leave a Reply