1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

জুলাই গণঅভ্যুত্থানের মালিকানা ছিনতাই করেও এনসিপি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে: নাছির

জেলা সংবাদদাতা নোয়াখালী-
  • প্রকাশের সময় : শনিবার, ২৯ মার্চ, ২০২৫
  • ১১৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির বলেছেন, জুলাই গণঅভ্যুত্থানের একক মালিকানা ছিনতাই করে ছাত্ররা যে রাজনৈতিক দল গঠন করেছে সে রাজনৈতিক দল নিয়ে জনমনে বিভ্রান্ত তৈরি হয়েছে। তারা একটি সংগঠন হিসেবে ব্যর্থ হয়েছে। তা এ দেশের মানুষ ভালোভাবেই বুঝতে পেরেছে।
শনিবার (২৯ মার্চ) বিকেলে নোয়াখালীর সোনাপুর এলাকায় পথচারীদের মাঝে ইফতার বিতরণ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ন্যাশনাল সিটিজেন পার্টি (এনসিপি) তারা বিভিন্ন সময়ে দ্বিতীয় রিপাবলিকানের কথা বলেছে, জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে বিভিন্ন কথাবার্তা বললেও তারা তাদের নেতাকর্মীদেরকে এক ধরনের চাঙ্গা রাখার জন্যই এসব কথা বলছে। কিন্তু আদৌ তো তারা নির্বাচনের জন্য অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। বাংলাদেশের অন্যতম বড় যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা এখন পর্যন্ত নির্বাচন নিয়ে সামগ্রিক আলাপ আলোচনার মধ্যে থাকলেও তারা কিন্তু মাঠে ময়দানে নির্বাচনের রাজনীতি নিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে গিয়েছে। ভেতরে ভেতরে তারা আসল ভাগাভাগি এবং নির্বাচনে কিভাবে জয়লাভ করবে সেসব বিষয়ে তারা নেগোসিয়েশন করছে।

নাছির আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে নিয়ে তাদের চারজন নেতা ভিন্ন ভিন্ন যে বক্তব্য দিয়েছেন এটি সাংগঠনিক কাঠামোর পরিপন্থি। আমরা মনে করি সংলাপ,সংস্কার ও নির্বাচন প্রক্রিয়া একই সাথে হওয়া উচিত।

প্রধান উপদেষ্টা এতদিন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে বললেও তিন সফরের আগে তিনি হঠাৎ করে এটি জুন মাসে নিয়ে গেছেন। এটি জনসাধারণকে ব্যাপকভাবে বিভ্রান্ত করছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park