1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

তারেক রহমানের বিরুদ্ধে বিচারিক আদালতে আর কোনো মামলা নেই

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক-
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ মার্চ, ২০২৫
  • ১৫৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_131072

ঢাকা, ২০ মার্চ ২০২৫ – বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ আটজনকে হত্যা মামলায় দায়মুক্তি দিতে ঘুষ লেনদেনের অভিযোগে দায়ের করা মামলায় বেকসুর খালাস দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (২০ মার্চ) ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আবু তাহের এ রায় ঘোষণা করেন।

মামলার অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০০৬ সালের ৪ জুলাই বসুন্ধরা গ্রুপের পরিচালক ইঞ্জিনিয়ার সাব্বির খুন হলে একটি হত্যা মামলা হয়। ওই হত্যাকাণ্ড ধামাচাপা দিতে ২১ কোটি টাকা ঘুষ নেওয়ার অভিযোগে ২০০৭ সালের ৪ অক্টোবর দুর্নীতি দমন কমিশন (দুদক) রাজধানীর রমনা থানায় একটি দুর্নীতির মামলা দায়ের করে। মামলায় বিএনপি’র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ছয়জনকে আসামি করা হয়। তবে ২০০৮ সালের ২৩ এপ্রিল তারেকসহ আট আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় দুদক।

আদালতের এই রায়ের ফলে বিচারিক আদালতে তারেক রহমানের বিরুদ্ধে আর কোনো মামলা বাকি রইল না। তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, “এখন কোনো মামলা না থাকার কারণে তারেক রহমানের দেশে ফিরে রাজনীতি করতে আর কোনো বাধা নেই।”

উল্লেখ্য, সেনা-সমর্থিত এক-এগারোর তত্ত্বাবধায়ক সরকারের আমলে একাধিক দুর্নীতির মামলা থেকে জামিনে মুক্তি পাওয়ার পর ২০০৮ সালের সেপ্টেম্বরে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের উদ্দেশে বাংলাদেশ ছাড়েন তারেক রহমান। সেখানে তিনি পরিবারের সঙ্গেই অবস্থান করছেন।

এই রায়ের পর রাজনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে, তারেক রহমান কবে দেশে ফিরবেন এবং বিএনপি’র রাজনীতিতে তার প্রত্যাবর্তন কেমন প্রভাব ফেলবে তা নিয়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park