
ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন ইসরায়েলের কাছে ৩০০ কোটি ডলারের বেশি মূল্যের অস্ত্র ও সামরিক সরঞ্জাম বিক্রির অনুমোদন দিয়েছে। এই অস্ত্রসম্ভারের মধ্যে রয়েছে উন্নত যুদ্ধাস্ত্র, সামরিক যান, বুলডোজার এবং অন্যান্য সামরিক সরঞ্জাম, যা ইসরায়েল গাজায় হামলার জন্য ব্যবহার করতে পারে।
বিশ্বজুড়ে ফিলিস্তিন সংকট নিয়ে উদ্বেগ বাড়লেও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপ ইসরায়েলের সামরিক শক্তি আরও বৃদ্ধি করবে এবং দখলদারিত্ব বজায় রাখতে সহায়তা করবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষ করে, গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে চালানো সামরিক অভিযান আরও ভয়াবহ হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
হোয়াইট হাউসের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এই অস্ত্র সরবরাহের লক্ষ্য ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা শক্তিশালী করা। তবে মানবাধিকার সংস্থাগুলো বলছে, এই অস্ত্রগুলো ফিলিস্তিনিদের ওপর নিপীড়ন চালানোর জন্য ব্যবহৃত হবে, যা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।
বিশ্বের বিভিন্ন দেশ এবং জাতিসংঘের মানবাধিকার সংগঠনগুলো ইসরায়েলের সামরিক অভিযানের নিন্দা জানিয়েছে। তবে যুক্তরাষ্ট্র বরাবরের মতোই ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়েছে এবং তাদের সামরিক শক্তি বাড়ানোর জন্য অস্ত্র সরবরাহ অব্যাহত রেখেছে।
ইসরায়েলের সামরিক হামলার কারণে গাজার নিরীহ জনগণ চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। প্রতিনিয়ত বোমা হামলা, খাদ্য ও ওষুধের সংকট এবং অবরোধের ফলে ফিলিস্তিনিরা মানবেতর জীবনযাপন করছে।
বিশ্ব সম্প্রদায়ের এখনই এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন, নতুবা ফিলিস্তিনের সাধারণ মানুষ আরও ভয়াবহ মানবিক বিপর্যয়ের মুখে পড়বে।
Leave a Reply