1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

আবদুল্লাহ আল নোমান: এক দেশপ্রেমিক ও আপোষহীন গণতন্ত্রকামী রাজনীতিবিদ

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক-
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৫৩ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_131072

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর অন্যতম সিনিয়র নেতা ও প্রখ্যাত রাজনীতিবিদ মরহুম আবদুল্লাহ আল নোমানের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এক শোকবার্তায় তিনি প্রয়াত নেতার অবদানের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে বলেন, আবদুল্লাহ আল নোমান ছিলেন একজন দেশপ্রেমিক রাজনীতিবিদ, যিনি দেশের প্রতিটি ক্রান্তিকালে জনগণের পাশে দাঁড়িয়ে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে নিজেকে উৎসর্গ করেছেন।

তারেক রহমান বলেন, “তিনি একজন জাতীয় রাজনীতিবিদ হিসেবে দেশের মানুষের কাছে অত্যন্ত সমাদৃত ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তম-এর নীতি ও আদর্শে গভীরভাবে আস্থাশীল এবং বাংলাদেশী জাতীয়তাবাদের দর্শনে বিশ্বাসী আবদুল্লাহ আল নোমান বিএনপি’র প্রতিষ্ঠালগ্ন থেকেই গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে আপোষহীনভাবে কাজ করে গেছেন।”

শোকবার্তায় আরও বলা হয়, তিনি জনসেবার মহান ব্রত নিয়ে রাজনীতি করতেন বলেই সরকারের মন্ত্রী হিসেবে নিজের নির্বাচনী এলাকা ছাড়াও দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতিতে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের একজন অনন্য সংগঠক হিসেবে তার অবদান জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।

তারেক রহমান আরও বলেন, “তিনি ছিলেন একাধারে প্রাজ্ঞ ও জনঘনিষ্ঠ রাজনীতিবিদ এবং সজ্জন ও বিনয়ী মানুষ। তার আদর্শনিষ্ঠ রাজনীতির কারণে সর্বমহলে তার অকৃত্রিম গ্রহণযোগ্যতা ছিল। বাংলাদেশী জাতীয়তাবাদ ও বহুদলীয় গণতন্ত্রের চেতনাকে তিনি হৃদয়ে ধারণ করে মানুষের বাকস্বাধীনতা ও মতপ্রকাশের স্বাধীনতার পক্ষে লড়াই করেছেন। তার মতো আদর্শবান নেতার মৃত্যুতে আমি গভীরভাবে ব্যথিত।”

তারেক রহমান আবদুল্লাহ আল নোমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহীদের প্রতি গভীর সমবেদনা জানান।

আবদুল্লাহ আল নোমানের প্রয়াণে বাংলাদেশের রাজনীতিতে এক অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো। গণতন্ত্র, জাতীয়তাবাদ এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে তার অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park