
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম পদত্যাগ করেছেন। মঙ্গলবার দুপুরে প্রধান উপদেষ্টার কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী শুক্রবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছে, যেখানে নেতৃত্ব দেবেন নাহিদ ইসলাম। নতুন দলে যোগদানের উদ্দেশ্যে তিনি উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন বলে জানা গেছে।
নাহিদ ইসলামের জন্ম ১৯৯৮ সালে ঢাকায়। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর সম্পন্ন করেছেন। কোটাবিরোধী আন্দোলনের সময় তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হিসেবে পরিচিতি লাভ করেন। ওই আন্দোলনের ধারাবাহিকতায় ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হলে তিনি উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
নতুন রাজনৈতিক দলের আনুষ্ঠানিক ঘোষণা আগামী শুক্রবার বিকেলে অনুষ্ঠিত হবে বলে জানা গেছে।
Leave a Reply