
বাঁশখালীতে সোমবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে একজন সাজাপ্রাপ্ত ও এক ইয়াবা কারবারিসহ ৪ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে ২জন নাশকতা মামলার আসামি, ১জন সাজাপ্রাপ্ত ও ১জন ইয়াবা কারবারিকে ৪৫০পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়েছে। আটককৃতরা হলেন, খানখানাবাদ ইউনিয়নের আবদুল আলিম, পুকুরিয়া ইউনিয়নের ছাদেক হোসেন, সেখেরখীল ইউনিয়নের সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ ইউনুস ও পুঁইছড়ি ইউনিয়ন থেকে আটক আনোয়ারা উপজেলার মোহাম্মদ আলম।
পুলিশ জানায়, গত সোমবার রাতে বিভিন্ন সময়ে খানখানাবাদ ইউনিয়নের রায়ছটা এলাকা থেকে নাশকতা মামলার আসামি আবদুল আলিম (৫৮), পিতা-মৃত হাফেজ আহমদ, পুকুরিয়া ইউনিয়নের ৫নং ওয়ার্ড চানপুর গ্রামের ছাদেক হোসেন (৪২), পিতা দেলোয়ার হোসেন ও শেখেরখীল ইউনিয়নের ৩নং ওয়ার্ড মৌলভী বাজার টেকপাড়া এলাকার সাজাপ্রাপ্ত আসামি মোহাম্মদ ইউনুস, পিতা-মৃত আনোয়ারুল ইসলামকে আটক করে। অপরদিকে গতকাল বিকেলে এসআই জামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশ বাঁশখালী প্রধান সড়কের পুঁইছড়ি ইউনিয়নস্থ ফুটখালী ব্রীজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে ৪৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ আলম (২২)কে আটক করে। ইয়াবা কারবারি আলম আনোয়ারা উপজেলার জুঁইদন্ডি ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ খুরুস্কুল হাজির বাড়ি গ্রামের আবুল কাশেমের ছেলে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় বাঁশখালীতে ২ জন সাজাপ্রাপ্ত ও ১জন ইয়াবা কারবারিসহ ৪ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মঙ্গলবার আদালতে সোপর্দ করা হয়।
Leave a Reply