1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

অনিয়ম-দুর্নীতি অভিযোগে অধ্যক্ষ ব‌হিস্কার

নুর উদ্দিন, ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২০৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
লুটপাট অনিয়ম-দুর্নীতি এবং জালিয়াতির অভিযোগে ছাতকের জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শংকর ভৌমিককে ব‌হিস্কার করা হয়েছে।
রোববার সন্ধ্যায় জেলার ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা, কলেজের এডহক কমিটির সভাপতি মোঃ ত‌রিকুল ইসলাম কর্তৃপক্ষের আদেশে তাকে বহিষ্কার করেন।
জানা যায়, গত বছরের ২৫ আগষ্ট জেলা প্রশাসক বরাবর মনি শংকর ভৌমিকের অনিয়ম দূর্নীতির বিরু‌দ্ধে লি‌খিত আবেদন করেছেন স্থানীয় বাসিন্দাদের পক্ষে কবি আছাদুর রহমান। পরবর্তীতে তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পায়। এরই প্রেক্ষিতে তদস্ত প্রতিবেদন অনুয়ায়ী জাতীয় বিশ্ববিদ্যালয় তাকে দায়িত্ব থেকে অপসারনসহ তার বিরুদ্ধে প্রমাণিত হওয়া সকল অভিযোগের ব্যবস্থা গ্রহনের জন্য কলেজ সভাপতি কে বলা হয়।
জাউয়াবাজার ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মনি শংকর ভৌমিককে একা‌ধিকবার তার ব্যক্তিগত নম্বরে ফোন দিলেও তা রিসিভ হয়নি।
ইউএনও মোঃ ত‌রিকুল ইসলাম বহিষ্কারের সত্যতা নি‌শ্চিত ক‌রে ব‌লেন, মনি শংকর ভৌমিককে ভারপ্রাপ্ত অধ্যক্ষ থে‌কে অব্যহতি দেয়া হ‌য়ে‌ছে এবং সিনিয়র শিক্ষক শিব্বির আহমদকে দায়িত্ব দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park