1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বাঁশখালীতে মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলা মামলার আসামিরা গ্রেপ্তার হয়নি

বাঁশখালি (চট্টগ্রাম) সংবাদদাতা-
  • প্রকাশের সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৮৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
Oplus_0
বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল গ্রামে প্রয়াত মুক্তিযোদ্ধা শেখ জাফর আহমদের পরিবারের উপর হামলা, বাড়িঘর ভাঙচুরের ও লুটপাটের ঘটনায় দায়ের করা মামলার অভিযুক্ত আসামিরা দেড় মাসেও গ্রেপ্তার হয়নি। এর মধ্যে আসামিরা উল্টো বাদি প্রয়াত মুক্তিযোদ্ধার বিধবা স্ত্রী ফরহানা জাফর আরিফা ও সন্তানদের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।

জানা গেছে, গত ৭ জানুয়ারী বাঁশখালীর খানখানাবাদ ইউনিয়নের কদমরসুল গ্রামে প্রয়াত মুক্তিযোদ্ধা শেখ জাফর আহমদের পরিবারের উপর একই এলাকার মুছার ছেলে লোকমান, কাসেম ও ওসমানের নেতৃত্বে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এনিয়ে বাঁশখালী থানায় মামলা নং ১৪ তারিখ ১০.০১.২০২৫ রুজু হয়। মামলার তদন্তভার দেয়া হয় বাহারছড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক মজনু মিয়ার উপর। কিন্তু ঘটনার দেড় মাস পেরিয়ে গেলেও একজন আসামিও গ্রেপ্তার হয়নি। উল্টো আসাসিরা প্রকাশ্যে বাদি এবং স্বাক্ষীদের হুমকি দিচ্ছে। বাদি ফারহানা বার বার পুলিশের কাছে ধর্ণা দিলেও প্রতিকার পাচ্ছেনা বলে অভিযোগ।
বাদি ফারহানা জাফর আরিফা জানান, আমার বাড়িঘর ভাঙচুর, হামলা ও লুটপাটসহ আমাদের জখম করার সেই ঘটনায় আমরা মামলা করলেও কোন অসামি গ্রেপ্তার হয়নি। তারা আমাদের প্রতিনিয়ত হুমকি দিচ্ছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভূগছি।
মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মজনু মিয়া জানান, আমি একাধিকবার আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করেছি। আসামিরা অভিযানের বিষয়টি টের পেয়ে সটকে পড়েন। তবে গ্রেপ্তার অভিযান অব্যাহত রয়েছে।
বাঁশখালী থানার ওসি সাইফুল ইসলাম জানান, মুক্তিযোদ্ধা পরিবারের উপর হামলার ঘটনায় যথাযথ আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park