1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

পত্নীতলায় স্কুল মিল্ক কর্মসূচির উদ্বোধন

মো. জয়নাল আবেদীন পত্নীতলা (নওগাঁ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বুধবার, ২৬ জুলাই, ২০২৩
  • ৩০৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
নওগাঁর পত্নীতলা উপজেলার উত্তর রামপুর প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে বুধবার স্কুল মিল্ক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নিবার্হী অফিসার মোছাঃ রুমানা আফরোজের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয় সংসদের আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও সংসদ সদস্য (৪৭ নওগাঁ ২)  আলহাজ্ব শহীদুজ্জামান সরকার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গাফফার‌, নজিপুর পৌরসভার মেয়র আলহাজ্ব রেজাউল কবির চৌধুরী বাবু, উপজেলা পরিষদের ভাইস‌‌ চেয়ারম্যান আব্দুল আহাদ রাহাদ, পত্নীতলা থানার অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেব।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডাঃ  মুনিরুজ্জামান।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোকলেছুর রহমান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিক্যাল অফিসার ডাঃ শিহাব উদ্দিন শাকিব, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি  আবুল কালাম আজাদ, অবসরপ্রাপ্ত অধক্ষ নূরুদ্দীন, সাবেক চেয়ারম্যান আব্দুল হামিদ , প্রধান শিক্ষক সদর উদ্দিন, আওয়ামীলীগের নেত্রীবৃন্দ সহ অত্র বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ, সূধীজন প্রমুখ। পরে প্রধান অতিথি ও অন্যান্য অতিথিবৃন্দ বিদ্যালয়ের শিক্ষার্থীদের স্কুল মিল্ক খাওয়ানো কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park