
বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান, জেনারেল ওয়াকার-উজ-জামান, তিনদিনের সরকারি সফরে কুয়েত যাচ্ছেন। সফরকালে তিনি কুয়েতের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন এবং পারস্পরিক সহযোগিতা ও দ্বিপাক্ষিক সম্পর্কোন্নয়নের বিভিন্ন বিষয়ে আলোচনা করবেন।
উল্লেখ্য, জেনারেল ওয়াকার-উজ-জামান এর আগে ২০২৪ সালের অক্টোবর মাসে যুক্তরাষ্ট্র ও কানাডায় সরকারি সফর করেছেন। সেই সফরে তিনি জাতিসংঘ সদর দপ্তরসহ বিভিন্ন উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন এবং জাতিসংঘ শান্তিরক্ষা মিশন সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন।
কুয়েত সফরের মাধ্যমে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে সামরিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে।
Leave a Reply