
সুনামগঞ্জ জেলা পুলিশের উদ্যোগে পরিচালিত বিশেষ অভিযান ‘অপারেশন ডেভিল হান্ট’ এর অংশ হিসেবে আওয়ামী লীগ, যুবলীগ, মৎস্যজীবী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাসহ মোট সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
সুনামগঞ্জের পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে। জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধীদের গ্রেপ্তারে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
উল্লেখ্য, ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানের মাধ্যমে দেশবিরোধী চক্র, সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের লক্ষ্যে সুনামগঞ্জ জেলা পুলিশ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে।
Leave a Reply