
অস্ট্রেলিয়ার প্রিমিয়াম খাদ্য ও পানীয় ব্র্যান্ডগুলোর বিপণন ও প্রচারের লক্ষ্যে ঢাকায় ‘টেস্ট অব অস্ট্রেলিয়া’ ক্যাম্পেইনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। ৬ ফেব্রুয়ারি, ইউনিমার্টে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে ক্যাম্পেইনটির সূচনা করেন অস্ট্রেলিয়ার ডেপুটি হাইকমিশনার ক্লিনটন পোবকে এবং ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট কমিশনার বেন কারসন। এই বিশেষ আয়োজনটি ৬ থেকে ১৫ ফেব্রুয়ারি ২০২৫ পর্যন্ত চলবে।
এর আগে, ২৩ জানুয়ারি সিলেটে প্রথমবারের মতো ক্যাম্পেইনের আয়োজন করা হয়, যা ব্যাপক সাড়া ফেলে। ঢাকার বাজারে প্রিমিয়াম খাদ্য ও পানীয় পণ্যের ক্রমবর্ধমান চাহিদাকে সামনে রেখে, এই ক্যাম্পেইনের মাধ্যমে বাংলাদেশি ভোক্তাদের জন্য বিশ্বমানের অস্ট্রেলিয়ান পণ্য আরও সহজলভ্য করার উদ্যোগ নেওয়া হয়েছে।
এই ক্যাম্পেইন শুধু নতুন ব্র্যান্ড পরিচিতির জন্যই নয়, বরং বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্ককে আরও দৃঢ় করার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। খাদ্য সরবরাহ চেইন উন্নয়ন, জ্ঞান বিনিময় এবং ব্যবসায়িক অংশীদারিত্ব বৃদ্ধির সুযোগ তৈরির লক্ষ্য নিয়েই ‘টেস্ট অব অস্ট্রেলিয়া’ ক্যাম্পেইন পরিচালিত হচ্ছে।
বাংলাদেশের বাজারে অস্ট্রেলিয়ান পণ্যের উপস্থিতি আরও সম্প্রসারণে সহায়তা করতে অস্ট্রেড (Austrade) সবসময় পাশে থাকবে। এই ক্যাম্পেইনের সফল বাস্তবায়নের মাধ্যমে দুই দেশের বাণিজ্যিক সংযোগ আরও গভীর হবে এবং বাংলাদেশি গ্রাহকরা উন্নতমানের আন্তর্জাতিক পণ্যের স্বাদ উপভোগের সুযোগ পাবেন।
এই আয়োজনের সঙ্গে যুক্ত সকলকে ধন্যবাদ জানান কর্তৃপক্ষ, এবং আশা করা হচ্ছে যে, ‘টেস্ট অব অস্ট্রেলিয়া’ ক্যাম্পেইন ভবিষ্যতে বাংলাদেশে আরও বড় পরিসরে বাণিজ্যিক কার্যক্রমের সুযোগ সৃষ্টি করবে।
Leave a Reply