1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে আ.লীগ কর্মী রাজিব এখন বিএনপির সক্রিয় নেতা, ক্ষোভে ফুঁসছে ত্যাগী নেতাকর্মীরা

জেলা প্রতিনিধি মুন্সীগঞ্জ-
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৩৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় রাজনৈতিক দল পরিবর্তনের ঘটনায় আলোচনার কেন্দ্রে রয়েছেন নাছিরুল হক রাজিব। একসময় তিনি আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন এবং মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক সংসদ সদস্য এমিলির ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু ৫ই আগস্টের পর রাজনৈতিক পালাবদলের পর তিনি এখন বিএনপির সক্রিয় কর্মী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) লৌহজং উপজেলা শাখার যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দিচ্ছেন।

রাজিবের রাজনৈতিক অবস্থান পরিবর্তন নিয়ে লৌহজংয়ের বিএনপি অন্দরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। দীর্ঘদিন ধরে বিএনপির জন্য আন্দোলন-সংগ্রাম করা ত্যাগী নেতাকর্মীরা মনে করছেন, দলের দুঃসময়ে যারা পাশে ছিলেন না, তারাই এখন দলে প্রাধান্য পাচ্ছেন। এই ঘটনাকে কেন্দ্র করে বিএনপির অভ্যন্তরীণ দ্বন্দ্ব স্পষ্ট হয়ে উঠছে।

নাছিরুল হক রাজিবের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি আওয়ামী লীগ সরকারের সময়ে দলটির প্রতিটি কর্মসূচিতে অংশগ্রহণ করতেন। কিন্তু আওয়ামী লীগ সরকার পতনের পর তিনি বিএনপির রাজনীতিতে প্রবেশ করেন এবং দ্রুতই গুরুত্বপূর্ণ পদ পেয়ে যান। তার এই আচরণে বিএনপির ত্যাগী নেতাকর্মীদের মধ্যে ব্যাপক ক্ষোভ তৈরি হয়েছে।

একজন স্থানীয় বিএনপি নেতা ক্ষোভ প্রকাশ করে বলেন, “যারা বছরের পর বছর ধরে আওয়ামী লীগের হয়ে স্লোগান দিয়েছে, তারাই এখন বিএনপির ত্যাগী কর্মী সেজে আমাদের দলে জায়গা করে নিচ্ছে। অথচ আমরা যারা দীর্ঘদিন আন্দোলন-সংগ্রামে মাঠে থেকেছি, পুলিশের লাঠি-গুলি খেয়েছি, জেল খেটেছি—আমাদের কোনো মূল্য নেই।”

বিএনপির এক ত্যাগী কর্মী আক্ষেপ করে বলেন, “আমরা যখন রাজপথে ছিলাম, তখন আমাদের ডাকতেন না সিনিয়র নেতারা। এখন হঠাৎ করে যারা বিএনপির রাজনীতিতে যোগ দিয়েছেন, তারাই যেন সব সুযোগ-সুবিধা পাচ্ছেন।”

তিনি আরও বলেন, “আগে যখন আমরা আন্দোলন করতাম, তখন কাউকে পাশে পাওয়া যেত না। অথচ এখন, সরকার পরিবর্তনের পর, বিএনপির কর্মসূচিতে ভিড় লেগে গেছে। যাদের অতীতে দেখাই যায়নি, তারা এখন দলের মুখপাত্র হয়ে উঠছে!

বিএনপির স্থানীয় নেতাকর্মীদের মধ্যে এ নিয়ে চাপা উত্তেজনা বিরাজ করছে। অনেকেই মনে করছেন, আওয়ামী লীগ থেকে আসা নতুন নেতারা এখন বিএনপিতে সুবিধাভোগী হয়ে উঠছেন, যা দীর্ঘদিনের ত্যাগী নেতাদের মনোবলে আঘাত হানছে।

এ বিষয়ে বিএনপির সিনিয়র নেতাদের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠছে। অনেক ত্যাগী কর্মী মনে করছেন, তারা ন্যায্য স্বীকৃতি পাচ্ছেন না, বরং ‘হাইব্রিড’ নেতাদের প্রাধান্য দেওয়া হচ্ছে।

বিএনপির এক খাঁটি কর্মী বলেন, “আমরা দলের জন্য এত বছর লড়াই-সংগ্রাম করলাম, অথচ আজ আমাদের মূল্যায়ন করা হচ্ছে না। এখন যারা নতুন করে বিএনপির রাজনীতিতে ঢুকেছেন, তারাই নেতা হয়ে যাচ্ছেন। আমরা চাই, তারেক রহমান আমাদের কথা শুনুক, আমাদের ন্যায্য মর্যাদা দিক।”

নাছিরুল হক রাজিবের দলবদল লৌহজংয়ের বিএনপি রাজনীতিতে এক নতুন অধ্যায়ের সূচনা করেছে। তবে এটি বিএনপির ত্যাগী কর্মীদের মধ্যে ব্যাপক অসন্তোষ তৈরি করেছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, যদি দলীয় অভ্যন্তরে এই অসন্তোষ সমাধান করা না হয়, তাহলে ভবিষ্যতে বিএনপির সাংগঠনিক কাঠামোতে আরও বিভক্তি দেখা দিতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park