1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বারিধারায় ইউটার্ন নিতে গিয়ে নিয়ন্ত্রণ হারানো লরির ধাক্কায় প্রাণ গেল যুবকের

স্টাফ রিপোর্টার-
  • প্রকাশের সময় : বুধবার, ১২ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

রাজধানীর ভাটারা থানার বারিধারা জে-ব্লকে একটি তেলের লরি ইউটার্ন নেওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ির শো-রুমে ঢুকে পড়ে। এ ঘটনায় এক যুবক নিহত হয়েছেন এবং শো-রুমের বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

মঙ্গলবার (১১-০২-২০২৪ইং) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, লরিটি দ্রুতগতিতে ইউটার্ন নিতে গিয়ে চালকের নিয়ন্ত্রণ হারায় এবং পাশের গাড়ির শো-রুমের কাঁচ ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে শো-রুমের সামনে থাকা ২৫ বছর বয়সী এক যুবক লরির নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান। তবে নিহত যুবকের পরিচয় এখনো জানা যায়নি।

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা পুলিশে খবর দিলে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে লরিটি জব্দ করে এবং চালক ইব্রাহিমকে (৪৫) আটক করে।

ভাটারা থানার ওসি জানান, “লরিটির গতি নিয়ন্ত্রণে ছিল না। ইউটার্ন নেওয়ার সময় চালক ভুল করে ব্রেকের পরিবর্তে অ্যাক্সেলেটর চেপে ফেলেন, ফলে এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে। আমরা চালককে হেফাজতে নিয়েছি এবং আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

এ ঘটনায় শো-রুমের মালিক ক্ষোভ প্রকাশ করে জানান, তাদের বেশ কয়েকটি মূল্যবান গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

পুলিশ নিহত যুবকের পরিচয় শনাক্তের চেষ্টা করছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park