
মুন্সীগঞ্জ জেলার শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে “তারুণ্যের উৎসব ২০২৫” উপলক্ষে এক বর্ণাঢ্য জব ফেয়ার অনুষ্ঠিত হয়। এ ফেয়ারের উদ্বোধন ঘোষণা করেন মুন্সীগঞ্জ জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত।
জব ফেয়ারে সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান ও এনজিওসহ মোট ১৪টি স্টল অংশগ্রহণ করে। সকাল থেকেই চাকরি প্রত্যাশীদের উপচে পড়া ভিড় লক্ষ করা যায়। তারা বিভিন্ন প্রতিষ্ঠানের তথ্য সংগ্রহ, সাক্ষাৎকার ও ক্যারিয়ার পরামর্শ গ্রহণ করেন।
এই জব ফেয়ার দিনব্যাপী চলমান ছিল, যেখানে চাকরি প্রত্যাশীদের দক্ষতা অনুযায়ী বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি হয়। এটি তরুণদের জন্য একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে ভূমিকা রেখেছে, যা ভবিষ্যতে তাদের ক্যারিয়ার গঠনে সহায়ক হবে।
এই ধরনের আয়োজন ভবিষ্যতেও কর্মসংস্থান বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
Leave a Reply