1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পুনরায় নির্ধারণ

নিউজ বায়ান্ন ২৪ ডেস্ক-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৯৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ১৭ এপ্রিল নতুন তারিখ নির্ধারণ করেছেন ঢাকার একটি আদালত। মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি ২০২৫) ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম জিয়াদুর রহমান এই তারিখ ধার্য করেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি জালিয়াতির মাধ্যমে সুইফট কোড ব্যবহার করে যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের ৮ কোটি ১০ লাখ ডলার চুরি করা হয়। পরে এই অর্থ ফিলিপাইনের মাকাতি শহরের রিজাল ব্যাংকের শাখায় চারটি অ্যাকাউন্টে স্থানান্তরিত হয় এবং সেখান থেকে দ্রুত উত্তোলন করা হয়।

বাংলাদেশ ব্যাংক চুরির তথ্য একদিন পর জানতে পারলেও, তা ২৪ দিন গোপন রাখে। ঘটনার ৩৯ দিন পর, ২০১৬ সালের ১৫ মার্চ, মতিঝিল থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনে একটি মামলা দায়ের করা হয়, যার তদন্তের দায়িত্ব দেওয়া হয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি)।

মামলাটির তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ ইতোমধ্যে ৬৯ বার পেছানো হয়েছে। সর্বশেষ ১৪ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের তারিখ নির্ধারিত থাকলেও, তা আবারও পিছিয়ে ১৭ এপ্রিল করা হয়েছে।

সিআইডির তদন্তে বাংলাদেশ ব্যাংকের অন্তত ১৩ জন কর্মকর্তার গাফিলতি ও অবহেলার প্রমাণ পাওয়া গেছে। তবে এখন পর্যন্ত এ ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়নি।

মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের মতে, উত্তর কোরিয়ার প্রশিক্ষিত হ্যাকার গ্রুপ ‘ল্যাজারাস’ এই চুরির সঙ্গে সরাসরি যুক্ত। বাংলাদেশ সরকার অর্থ ফেরত ও জড়িতদের শাস্তির জন্য যুক্তরাষ্ট্রের স্টেট কোর্টে মামলা করেছে, তবে অর্থ ফেরত পাওয়ার বিষয়ে এখনও কোনো অগ্রগতি নেই।

রিজার্ভ চুরির এই ঘটনা বাংলাদেশের ইতিহাসে অন্যতম আলোচিত সাইবার অপরাধ হিসেবে বিবেচিত হয়, যা আন্তর্জাতিক মহলেও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park