1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

বিদেশ ফেরত ছাত্রলীগ কর্মীকে গণধোলাই দিয়ে পুলিশের হাতে সোপর্দ

এম মনির চৌধুরী রানা,চট্টগ্রাম সংবাদদাতা-
  • প্রকাশের সময় : সোমবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৫
  • ৯২ বার এই সংবাদটি পড়া হয়েছে

চট্টগ্রামের বোয়ালখালীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে স্থানীয় জনতা গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেছে। গণধোলাইয়ের শিকার ওই ব্যক্তি ফরহাদুল আলম রোকন (২৫), যিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ২টার দিকে পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের উত্তর গোমদণ্ডীতে এ ঘটনা ঘটে। স্থানীয়দের অভিযোগ, ফরহাদুল আলম রোকন দীর্ঘদিন ধরে তার ফেসবুক আইডি থেকে বিভিন্ন রাজনৈতিক দল ও ব্যক্তিদের নিয়ে উসকানিমূলক স্ট্যাটাস দিয়ে আসছিলেন, যা জনমনে উত্তেজনা তৈরি করে।

তিনি গতকাল বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দীর্ঘ পাঁচ বছর পর বিদেশ (সংযুক্ত আরব আমিরাত) থেকে দেশে ফেরেন। কিন্তু দেশে ফেরার পরই তার বিরুদ্ধে স্থানীয়দের ক্ষোভ চরমে পৌঁছায়। ফলে, শুক্রবার দুপুরে উত্তেজিত জনতা তাকে ঘেরাও করে এবং গণধোলাই দেয়। পরে পুলিশ এসে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

বোয়ালখালী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) ছোটন দাশ বলেন, “স্থানীয়রা গণধোলাই দিয়ে ছাত্রলীগ কর্মী ফরহাদুল আলম রোকনকে আমাদের হাতে তুলে দিয়েছে। আহত অবস্থায় তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”

স্থানীয়দের অভিযোগ, ফরহাদুল আলম রোকন বিদেশে থাকাকালীন সময়ে ফেসবুকে বিভিন্ন উসকানিমূলক পোস্ট দিতেন, যা এলাকায় অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করেছিল। তার এসব কার্যক্রম নিয়ে আগে থেকেই স্থানীয়দের মধ্যে অসন্তোষ ছিল। তবে দেশে ফেরার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত জনরোষের শিকার হন তিনি।

একজন স্থানীয় বাসিন্দা বলেন, “বিদেশে বসে সে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টির জন্য উসকানিমূলক পোস্ট দিত। আমরা বিষয়টি সহ্য করলেও সে দেশে ফিরে এসে একই কাজ করছিল। ফলে, এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে ওঠে।”

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, ফরহাদুল আলম রোকনের বিরুদ্ধে তদন্ত করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এই ঘটনা বোয়ালখালীতে বেশ আলোড়ন সৃষ্টি করেছে। রাজনৈতিক দল ও ব্যক্তিদের নিয়ে উসকানিমূলক বক্তব্য বা সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার কতটা গুরুতর পরিণতি ডেকে আনতে পারে, এটি তার একটি উদাহরণ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানিয়েছে, তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কার্যকলাপে লিপ্ত না হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park