
বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে গণঅভ্যুত্থান বাংলাদেশের সাবেক স্বৈরাচার ও ফ্যাসিস্ট প্রধানমন্ত্রী শেখ হাসিনা পালিয়ে ভারতে চলে যায়। ভারতে গিয়েও তার ষড়যন্ত্র থেমে নেই। একের পর এক ষড়যন্ত্র চালিয়েই যাচ্ছে। বুধবার ৫ ফেব্রুয়ারী হাসিনার অনুসারীদের উদ্দেশ্য ভাষণ দেওয়ার কথা বলেছে। এই খবর পেয়ে ছাত্র জনতা রাগে ফুলেফেপে উঠেছে। তার ষড়যন্ত্রের জবাব সাধারণ জনগণ দিয়ে দিয়েছে।
বুধবার রাত ৯ টা হতে ধানমন্ডির ৩২ নম্বরে শেখ মুজিবের বাড়ির সামনে জড়ো হতে থাকেন বিক্ষুব্ধ ছাত্র জনতা। এরপর শেখ মুজিবের বাড়িতে যেয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। তারপর রাত ১১ টার দিকে বুলডোজার এনে বাড়ি ভাঙা শুরু করা হয়।
এর মাঝে ১১ টার দিকে ধানমন্ডির ৫ নাম্বারে পলাতক স্বৈরশাসক হাসিনার বাড়ি সুধা সদনে আগুন দেন বিক্ষুব্ধ ছাত্র জনতা।
এদেশে গণহারে হত্যাযজ্ঞ চালিয়েও কোনো অনুশোচনা নেই ফ্যাসিস্ট হাসিনার। নিজেতো পালিয়ে গিয়েছেই, সাথে তার হাই প্রোফাইল লোকজনও পলাতক। মাঝখানে সাধারণ নেতাকর্মী পড়েছে বিপদে। তার সাধারণ কর্মীরা আছে মহাবিপদে।
Leave a Reply