1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনাম :
জলবায়ু ন্যায়বিচার ও ন্যায্য জ্বালানি রূপান্তরে আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান প্রধানমন্ত্রীর বাংলাদেশ-মালয়েশিয়া বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে ব্যবসায়ী পর্যায়ে যোগাযোগ জোরদারের আহ্বান জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি বাংলাদেশ–ইতালি সম্পর্ক আরও কৌশলগতভাবে সম্প্রসারণে গুরুত্বারোপ সাইবার অপরাধ ও মানব পাচার দমনে সহযোগিতা জোরদারে সিআইডি–এফবিআই বৈঠক জঘন্য অপরাধে দ্রুত তদন্ত ও আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী কুয়ালালামপুরে গোপন জুয়ার আসরে ইমিগ্রেশনের অভিযান, বাংলাদেশিসহ ১৫ বিদেশি আটক মালয়েশিয়ার শ্রমবাজার স্বচ্ছ প্রক্রিয়ায় পুনরায় চালুর জন্য কাজ করছে সরকার: প্রবাসী কল্যাণ সচিব

অপরাধমুক্ত বাউফল চায় শিক্ষার্থীরা, থানায় গণঅভিযোগ

জাহিদ শিকদার, পটুয়াখালী প্রতিনিধি-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে
পটুয়াখালীর বাউফল উপজেলায় ক্রমবর্ধমান সহিংসতা, আইনশৃঙ্খলার চরম অবনতি ও সাধারণ মানুষের নিরাপত্তাহীনতার প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শান্তি মিছিল, সমাবেশ এবং থানায় অভিযোগ দাখিল কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “সংঘাত নয়, শান্তি চাই”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শিক্ষার্থী প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। সোমবার  তিন ঘন্টা ব্যাপি শিক্ষার্থীরা এই কর্মসূচি পালন করে।
বেলা ১১টা উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি প্রতিবাদ মিছিল বের করে শিক্ষার্থীরা। মিছিলটি পৌর শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে পাবলিক মাঠে এসে শেষ হয়। পরে সেখানে শান্তি সমাবেশ করেন শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংগঠক আয়েশাতুন্নেসা বর্ষার সঞ্চালনায় শান্তি সমাবেশে বক্তব্য রাখেন মুনতাসির তাসরিপ, মুহাম্মদ রুহুল আমীন, ফারহান, রুপাইসহ আরও অনেকে।
শিক্ষার্থী বলেন, সাম্প্রতিক সহিংসতা, খুন, চাঁদাবাজি, দখলদারি ও সাধারণ মানুষের ওপর নির্যাতনের ঘটনা দিন দিন বেড়েই চলেছে৷ এই দিন দেখতে আমরা রক্ত দেই নাই।  অতি দ্রুত আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করতে প্রশাসনের প্রতি আহবান জানাই। এসময় একটি পর একটি অপরাধ সংগঠিত হওয়ার ঘটনায়  প্রশাসন নীরব ভূমিকা পালন করে বলে সমালোচনা করে শিক্ষার্থীরা।
সমাবেশ শেষে শিক্ষার্থীরা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রসঙ্গে বাউফল থানায় ৬৯টি লিখিত অভিযোগ দাখিল করে। অভিযোগে যেখানে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের তদন্ত ও দোষীদের বিচারের আওতায় আনার দাবি জানানো হয়। যদি পরিস্থিতির উন্নতি না হয়, তাহলে আগামীতে আরও কঠোর কর্মসূচি দেয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা।
এ বিষয়ে বাউফল থানা পুলিশের সাব-ইন্সপেক্টর মাহবুবুর রহমান বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির  অবনতির অভিযোগে শিক্ষার্থী ৬৯টি লিখিত অভিযোগ দিয়েছে। অভিযোগের বিষয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park