1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ক্রিকেটে চ্যাম্পিয়ন দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়

মইনুল ইসলাম মিশুক, হোমনা উপজেলা সংবাদদাতা-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১১২ বার এই সংবাদটি পড়া হয়েছে

কুমিল্লার হোমনায় অনুষ্ঠিত ৫৩তম শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫-এ ক্রিকেট (বালক) বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা অফিস, হোমনা, কুমিল্লার আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি হয় দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় ও হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়। ৬ ওভারের এই ম্যাচে প্রথমে ব্যাট করে হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয় ৩৮ রান সংগ্রহ করে। জবাবে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় মাত্র ৫ ওভার ১ বল খেলেই ৭ উইকেট হাতে রেখে শিরোপা জিতে নেয়।

ফাইনাল ম্যাচে অসাধারণ পারফরম্যান্সের জন্য ম্যান অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী মোঃ ইউনুস মিয়া।

চ্যাম্পিয়ন দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয় ক্রিকেট দল

অধিনায়ক: মোহাম্মদ শাহিন (১০ম শ্রেণি)
সদস্যরা:
১) মো: ইউনুস মিয়া (৯ম)
২) শাহজালাল মিয়া (৯ম)
৩) সিয়াম প্রধান (১০ম)
৪) মোহাম্মদ আল-আমিন (১০ম)
৫) মোঃ ফাহিম মিয়া (১০ম)
৬) মোঃ আরাফাত ইসলাম আরিয়ান (১০ম)
৭) মোহাম্মদ আরাফাত (১০ম)
৮) ইরফান মিয়া (১০ম)
৯) ইমরান হোসেন সাইফ (৯ম)
১০) মোহাম্মদ ইয়াসিন (৮ম)
১১) মো: সাইজুদ্দিন (৭ম)
১২) মোঃ মনির (৭ম)
১৩) অর্পণ চন্দ্র সরকার (১০ম)

কোচ: মোঃ হাবিবুর রহমান (শারীরিক শিক্ষা শিক্ষক)

ফাইনাল ম্যাচ শেষে প্রধান অতিথির বক্তব্যে আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়, এ ধরনের টুর্নামেন্টের মাধ্যমে শিক্ষার্থীদের মধ্যে খেলাধুলার প্রতি আগ্রহ বৃদ্ধি পাবে এবং শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ অর্জনে দুলালপুর চন্দ্রমনি উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা আনন্দ প্রকাশ করেছেন। দলের কোচ মোঃ হাবিবুর রহমান বলেন, “ছেলেরা দারুণ খেলেছে, তাদের প্রচেষ্টা ও মনোবলই এই জয়ের মূল কারণ। আমরা ভবিষ্যতে আরও বড় পর্যায়ে ভালো করতে চাই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park