1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নেত্রকোনায় প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের মাঝে তরল দুধ বিতরণ কর্মসূচির উদ্বোধন

সৈয়দ সময় নেত্রকোনা সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৫ জুলাই, ২০২৩
  • ২৪৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
নেত্রকোনার মোহনগঞ্জে কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল মিল্ক ফিডিং কর্মসূচি শুরু হয়েছে। এতে বিদ্যালয়ের ১৭২ জন শিক্ষার্থী প্রতিদিন ২০০ মিলি লিটার করে তরল প্যাকেট দুধ দেওয়া হবে।
সোমবার সকাল ১১টায় কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কক্ষে প্রধান অতিথি হিসেবে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের  উদ্বোধন করেন  উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছাব্বির আহম্মেদ আকুঞ্জি। উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এর আয়োজন করে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, প্রাণিসম্পদ বিভাগ সারাদেশে ৩০০টি প্রাথমিক বিদ্যালয়ে এ কর্মসূচি চালু করেছে। এরমধ্যে মোহনগঞ্জ উপজেলায় একমাত্র কমলপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়কে এই আওতায় আনা হয়েছে।
ইউএনও ছাব্বির আহম্মেদ আকুঞ্জি বলেন, দুধ পাওয়ার জন্য প্রত্যেক শিক্ষার্থীকে অবশ্যই উপস্থিত থাকতে হবে। যারা উপস্থিত থাকবে না তারা দুধ পাবে না। আর দুধ পান শেষে অবশ্যই খালি প্যাক নিদৃষ্ট জায়গায় ফেলতে পরামর্শ দেন।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মো.আব্দুর রহিমের সভাপতিত্বে ও বিদ্যালয়ের সহকারি শিক্ষক আলী মূসা জয়ের সঞ্চালনায়  অনুষ্টিত এ উদ্বোধনী অনুষ্টানে বক্তব্য রাখেন, উপজেলা লাইভষ্টক এক্সটেনশন অফিসার ডাক্তার আল-আমিন খান, মনিটরিং অফিসার মীর্জা দিলরুবা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ সাহা, সমাজ-সহিলদেও ইউপি চেয়ারম্যান আমিনূল ইসলাম খান সোহেল প্রমূখ। এসময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park