1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মুন্সিগঞ্জ বিএনপির নতুন কমিটির আহ্বায়ক মিজান সিনহা ও সদস্য সচিব মহিউদ্দিন

জেলা সংবাদদাতা, মুন্সীগঞ্জ-
  • প্রকাশের সময় : সোমবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৫
  • ২৩২ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটি মুন্সিগঞ্জ জেলা বিএনপির আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দিয়েছে। নবগঠিত কমিটিতে জেলা আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সাবেক কোষাধ্যক্ষ ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা ও সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন মহিউদ্দিন আহমেদ।

মিজানুর রহমান সিনহা মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার কলমা ইউনিয়নের বিশিষ্ট সিনহা পরিবারের সন্তান। তিনি শুধু রাজনৈতিক ক্ষেত্রেই নন, শিল্প ও ব্যবসা খাতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। দেশের অন্যতম বৃহৎ শিল্প প্রতিষ্ঠান দি একমি ল্যাবরেটরিজ-এর কর্ণধার হিসেবে তিনি সুপরিচিত।

নবগঠিত এই আংশিক আহ্বায়ক কমিটির অন্যান্য সদস্যরা হলেন—সদস্য: মো. আব্দুল্লাহ, সদস্য: শহীদুল ইসলাম মৃধা,সদস্য: আব্দুল বাতেন শামীম,সদস্য: সৈয়দ সিদ্দিক উল্লাহ ফরিদ,সদস্য: আমিরুল হোসেন দোলন

মিজানুর রহমান সিনহার নেতৃত্বে নবগঠিত কমিটি মুন্সিগঞ্জ জেলা বিএনপিকে আরও সুসংগঠিত ও কার্যকর করার লক্ষ্যে কাজ করবে বলে আশা করা হচ্ছে। দলীয় নেতাকর্মীরা মনে করছেন, তার অভিজ্ঞ নেতৃত্ব ও প্রশাসনিক দক্ষতা বিএনপির স্থানীয় সাংগঠনিক কাঠামোকে আরও মজবুত করবে।

রাজনৈতিক অঙ্গনে মিজানুর রহমান সিনহার দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। তার নেতৃত্বে নতুন কমিটি গণতন্ত্র পুনরুদ্ধার ও বিএনপির সাংগঠনিক কার্যক্রমকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে দলের নেতাকর্মীরা আশাবাদী।

নতুন কমিটি জেলার প্রতিটি পর্যায়ে সংগঠনকে আরও গতিশীল ও কার্যকর করতে বদ্ধপরিকর বলে জানা গেছে। আগামী দিনে বিএনপির রাজনৈতিক কার্যক্রমকে আরও সুসংহত করতে নবনির্বাচিত আহ্বায়ক কমিটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park