1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহের হাটগোপালপুরে নব-গঠিত ব্যবসায়ী সমিতির পরিচিতি সভা

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : বুধবার, ২২ জানুয়ারি, ২০২৫
  • ২৫৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ সদর উপজেলার হাটগোপালপুর বাজারের নব-গঠিত দোকান মালিক সমিতি ও পাট ও ভুষিমাল ব্যবসায়ী সমিতির পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার বিকেলে হাটগোপালপুর বাজারে দোকান মালিক সমিতির পক্ষ থেকে এ উপলক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়।
নব-নির্বাচিত হাটগোপালপুর দোকান মালিক সমিতির সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি এ্যাড. এম এ মজিদ।
বিশেষ অতিথি ছিলেন, সদর উপজেলা বিএনপির সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, জেলা দোকান মালিক সমিতির আহ্বায়ক আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর হোসেন, জেলা দোকান মালিক সমিতির সদস্য সচিব মনিরুজ্জামান খান মিঠু, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক এ্যাড. আব্দুল আলিম। অনুষ্ঠান পরিচালনা করেন হাটগোপালপুর পাট ও ভুষিমাল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মনোয়ার মল্লিক  ও দোকান মালিক সমিতির ক্রীড়া সম্পাদক মিজানুর রহমান।
সেসময় বক্তারা, বৈষম্যহীণ নতুন বাংলাদেশে ব্যবসায়ীদের আরও সততার সাথে ব্যবসা করার আহ্বান জানান। সেই সাথে বাজারের ব্যবসায়ীদের স্বার্থসুরক্ষায় কাজ করারও পরামর্শ দেন। আলোচনা সভা শেষে নব-নির্বাচিত ব্যবসায়ী নেতৃবৃন্দকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park