1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

‘রিকশা গার্ল’এর প্রথম মিউজিক ভিডিও প্রকাশ

বিনোদন ডেস্ক-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ জানুয়ারি, ২০২৫
  • ২৩৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

অমিতাভ রেজা চৌধুরীর বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র ‘রিকশা গার্ল’ প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে আগামী ২৪ জানুয়ারি, ২০২৫ তারিখ। এ উপলক্ষে হাফ স্টপ ডাউন অনলাইনে প্রকাশ করলো চলচ্চিত্রটির প্রথম মিউজিক ভিডিও ‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’। বাংলাদেশের রিকশাচিত্র ও রিকশাশিল্পীদের প্রতি শ্রদ্ধাঞ্জলির নিদর্শন হিসেবে প্রকাশিত হলো এই গানটি। ‘রিকশা গার্ল’ চলচ্চিত্রটি একজন স্বপ্নবাজ তরুণী নাঈমার গল্প, যে জীবিকার তাগিদে ঢাকা শহরে রিকশাচালক হিসেবে কাজ করে এবং একসময় একটি কর্মশালায় থেকে রিকশাচিত্র এঁকে সে তার স্বপ্নপূরণ করে।

‘কোন লাটাইয়ে উড়বা ঘুড়ি’ গান হলেও এটি নাঈমার স্বপ্নপূরণের পথে তার সংগ্রাম ও সফলতার প্রতি একটি প্রার্থনা। ২০২৩ সালে ইউনেস্কোর বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় অন্তর্ভুক্ত হয় রিকশাচিত্র ও রিকশা, যা বৈশ্বিক মঞ্চে বাংলাদেশের এক অনন্য গৌরবময় পরিচয় হিসেবে এই ঐতিহ্যকে তুলে ধরে। মিতালি পারকিন্সের একই নামের উপন্যাস থেকে চলচ্চিত্রটি নির্মিত হলেও পরিচালক অমিতাভ রেজা চৌধুরী রিকশাচিত্রের কল্পনাপ্রবণ জগতকে এই চলচ্চিত্রে নাঈমার শিল্পীসত্তার মাধ্যমে বাস্তবতার সঙ্গে মিশিয়ে গভীরভাবে ফুটিয়ে তুলেছেন।

মিউজিক ভিডিও প্রকাশের পর চলচ্চিত্রটির নির্বাহী প্রযোজক মো. আসাদুজ্জামান বলেন, “রিকশা গার্ল আমাদের মনের মতো একটি কাজ এবং এটি শিশুদের বড় স্বপ্ন দেখার জন্য অনুপ্রাণিত করবে। বাংলাদেশি রিকশাগুলো বিশ্বের যেকোনো জায়গার থেকে আলাদা; এর রঙিন, কল্পনাময় চিত্রগুলো বাংলাদেশি হিসেবে আমাদের জন্য গর্বের প্রতীক। চলচ্চিত্রের প্রথম প্রকাশিত মিউজিক ভিডিওটির মাধ্যমে আমরা এই শহুরে-লোকজ ঐতিহ্য, কারিগরি দক্ষতা ও সৃষ্টিশীলতাকে সম্মান জানাতে চেয়েছি। ডিজিটাল প্রিন্টিংয়ের অগ্রগতির কারণে রিকশাচিত্রের চল এখন প্রায় নেই বললেই চলে; আমাদের চলচ্চিত্র ‘রিকশা গার্ল’-এর মাধ্যমে এই ঐতিহ্য সংরক্ষণে ভূমিকা রাখতে পেরে আমরা আনন্দিত। আশা করি, এটি বিশ্বজুড়ে যেমন সবার মন ছুঁয়েছে, তেমনিভাবে নাঈমার নিজ দেশের মানুষেরও হৃদয় স্পর্শ করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park