1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

শরণখোলার সড়ক দূর্ঘটনায় নিহত ১, আহত ১

মো.নাজমুল ইসলাম সবুজ, শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
  • প্রকাশের সময় : সোমবার, ২০ জানুয়ারি, ২০২৫
  • ১৬১ বার এই সংবাদটি পড়া হয়েছে
বাগেরহাটের শরণখোলায় সড়ক দূর্ঘটনায় ১ জন নিহত ও ১ জন গুরুতর আহত হয়েছে। আহতদের শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে আঘাত গুরুতর হওয়ায় উভয়কেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় নিয়াজ হোসেন ২০ জানুয়ারী সকালে মৃত্যুবরণ করেন। গত রবিবার (১৯ জানুয়ারী) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সাইনবোর্ড শরণখোলা আঞ্চলিক মহাসড়কের শরণখোলা বাজার সংলগ্ন এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
হাসপাতাল ও এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার শরণখোলা এলাকার বাসিন্দা ট্রলির ড্রাইভার নিয়াজ হোসেন (৩৫) , তার সংগীয় বাংলাবাজার এলাকার বাসিন্দা শামীম হোসেনকে নিয়ে ট্রলি ভর্তি লোহার রড নিয়ে রায়্ন্দো বাজার বান্দাঘাটা থেকে শরণখোলা বাজারের উদ্দেশ্যে যাচ্ছিল। শরণখোলা বাজারের কাছাকাছি পৌছা মাত্র ট্রলির একটি অংশ ভেঙ্গে যায়। এতে ট্রলি উল্টে ড্রাইভার নিয়াজ ট্রলির নিচে পড়ে যায় এবং তার সংগীয় শামীমও গুরুতর আহত হয়। পরে এলাকাবাসী এম্বুলেন্স যোগে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। তবে তারা গুরুতর আহত হওয়ায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে কর্তব্যরত চিকিৎসক। চিকিৎসাধীন অবস্থায় নিয়াজ ২০ জানুয়ারী সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যু বরণ করে।
এ ব্যাপারে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আসফাক হোসেন বলেন, ড্রাইভার নিয়াজের মুখমন্ডলে আঘাতের পরিমান খুবই গুরুতর। তার মুখমন্ডলের ভিতরে জখম হওয়ায় রক্ত ক্ষরণ হচ্ছে। এছাড়া শামীমও নাকে গুরুতর আঘাত পাওয়ায় তারও রক্ত ক্ষরণ হচ্ছে। তাই উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park