1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

চীন সফর শেষে দেশে ফিরেছেন বিমান বাহিনীর প্রধান

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এয়ার চীফ মার্শাল শেখ আব্দুল হান্নান, (বিবিপি, বিইউপি, এনএসডব্লিউসি, এফএডব্লিউসি, পিএসসি) চীন সফর শেষে ২৩ জুলাই ২০২৩, রবিবার দেশে ফিরেছেন । উল্লেখ্য যে, বিমান বাহিনী প্রধান চীন পিপল্স লিবারেশন আর্মি এয়ারফোর্স (PLAAF) এর আমন্ত্রণে গত ১৬ জুলাই ২০২৩, রবিবার চারজন সফরসঙ্গীসহ সস্ত্রীক এক সরকারী সফরে চীন গমন করেন।

সফরকালে বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চীনের স্টেট কাউন্সিলর ও প্রতিরক্ষামন্ত্রী জেনারেল লি শাংফু এবং পিএলএএএফ এর কমান্ডার জেনারেল চ্যাং ডিংকিউ এর সাথে সৌজন্য সাক্ষাত করেন। সাক্ষাতকালে তারা দুই দেশের বিমান বাহিনীর মধ্যে প্রযুক্তি বিনিময়সহ প্রশিক্ষণ এবং আধুনিকায়ন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও অন্যান্য বিষয়ে আলোচনা করেন। এছাড়াও, বাংলাদেশ বিমান বাহিনীকে প্রদেয় কে-৮ বিমান অতিশীঘ্রই হস্তান্তরের ব্যাপারে এবং বিমান বাহিনীতে ব্যবহারের জন্য প্রয়োজনীয় যন্ত্রাংশ এবং সরঞ্জামাদি দ্রুততম সময়ের মধ্যে চীন হতে বাংলাদেশে সরবরাহের বিষয়ে আশ্বস্ত করেন। বাংলাদেশ বিমান বাহিনী প্রধান চায়না ন্যাশনাল এ্যারো-টেকনোলজি ইমপোর্ট এন্ড এক্সপোর্ট কর্পোরেশন (CATIC), হংডু এভিয়েশন ইন্ডাস্ট্রি গ্রুপ, এয়ারফোর্স কমান্ড কলেজ (AFCC) এবং এভিয়েশন ইউনিভার্সিটি অব পিএলএএএফ পরিদর্শন করেন। বিমান বাহিনী প্রধানের এই সফরের মাধ্যমে বাংলাদেশ বিমান বাহিনী ও চীন পিপল্স লিবারেশন আর্মি এয়ারফোর্স এর মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park