1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

তাড়াশে আন্তর্জাতিক দূর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস উপলক্ষ্যে র‍্যালী ও আলোচনা সভা

মো. আনোয়ার হোসেন সাগর চলনবিল (সিরাজগঞ্জ) সংবাদদাতা
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ডিসেম্বর, ২০২৪
  • ১১৭ বার এই সংবাদটি পড়া হয়েছে
সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা প্রশাসন, আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী কমিটি এবং উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী ও বেগম রোকেয়া দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার (৯ ডিসেম্বর) এক বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি তাড়াশ মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ জাফর ইকবালের নেতৃত্বে অনুষ্ঠিত হয়।
এতে কলেজের শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, ছাত্রী এবং বিভিন্ন শ্রেণি-পেশার জনসাধারণ অংশগ্রহণ করেন। র‌্যালিটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে শেষ হয়। র‌্যালি শেষে দুর্নীতিবিরোধী একটি মানববন্ধন কর্মসূচি পালিত হয়।
এরপর উপজেলা পরিষদের হলরুমে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উপলক্ষে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন  ইউএনও সুইচিং মং মারমা । আলোচনা সভায় দুর্নীতির কুফল, নারীর ক্ষমতায়ন এবং সমাজে বেগম রোকেয়ার অবদান নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মোঃ আব্দুল্লাহ আল মামুন, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আব্দুস ছালাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আমিনুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ মুসাব্বির হোসেন খান, চলনবিল বার্তার সম্পাদক আব্দুর রাজ্জাক রাজু এবং তাড়াশ রিপোর্টার্স ইউনিটির সেক্রেটারি মোঃ আব্দুল বারী খন্দকার।
আলোচনা সভার শেষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য চারজন জয়িতা নারীকে সম্মাননা প্রদান করা হয়। তাদের এই সম্মাননা নারীর ক্ষমতায়নে আরও অনুপ্রেরণা যোগাবে বলে আয়োজকরা আশা প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park