1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৬৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

“নিরাপদ মাছে ভরবো দেশ, গড়বো স্মার্ট বাংলাদেশ” প্রতিপাদ্য সামনে রেখে মুন্সীগঞ্জের লৌহজংয়ে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার (২৪-০৭-২০২৩) দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে এর আয়োজন করে উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তার কার্যালয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ ফরিদুল ইসলাম। তিনি জানান, চলতি জুলাই মাসের ২৪ থেকে ৩০ তারিখ পর্যন্ত বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করা হবে। কর্মসূচির মধ্যে রয়েছে উদ্বোধনী অনুষ্ঠান, বর্ণাঢ্য শোভাযাত্রা, বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্তকরণ, মাইকিং, ব্যানার, পোস্টার, ফেস্টুনের মাধ্যমে ব্যাপক প্রচারণা, মৎস্যচাষি, মহৎজীবী, আড়ৎদার, মৎস্য ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা, স্থানীয় পর্যায়ে সফল মৎস্য চাষি, উদ্যোক্তা, প্রতিষ্ঠানকে পুরস্কার প্রদান, অবৈধ জালের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা, মহৎচাষিদের বিশেষ পরামর্শ সেবা প্রদান, পুকুরের মাটি ও পানি পরীক্ষা, মহৎ সেক্টরে বর্তমান সরকারের অগ্রগতি ও সাফল্য নিয়ে প্রামাণ্যচিত্র প্রদর্শন, প্রশিক্ষণপ্রাপ্ত সুফলভোগীদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ।

উল্লেখ্য সংবাদ সম্মেলন বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. শরীফুল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park