1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ২৬৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে ইয়ার আলী শেখের হত্যাকারীর বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে। উপজেলার খিদিরপাড়া ইউনিয়নের ধাইরপাড়া গ্রামে সোমবার বেলা ১১টার দিকে স্বজন ও এলাকাবাসী মানববন্ধন করেন। এতে সকল শ্রেণি-পেশার মানুষ প্রতিবাদে মানববন্ধনে অংশ গ্রহণ করেন। মানববন্ধনে হত্যার প্রতিবাদে ও বিচারের দাবিতে বক্তারা জড়িত থাকা আসামিদের আইনের আওতায় এনে ফাঁসি দাবি করেন।

নিহতের ছোট ছেলে হৃদয় শেখ জানান, আমার বাবা পাওনা টাকা চাইতে যাওয়ায় তাকে হত্যা করা হয়েছে। এখনও হত্যার প্রধান আসামিকে গ্রেপ্তার করেনি পুলিশ। কেনো পুলিশ মূল হোতাকে গ্রেফতার করছে না এর জবাব চাই। আমি প্রসাশনের দৃষ্টি আকর্ষণ করছি দ্রুত আমার বাবার হত্যার সাথে জড়িত থাকা প্রধান আসামিকে গ্রেফতার করুন। এরপর এমন শাস্তি দেন যাতে এ শাস্তি দেখে অন্য কেউ আর অপরাধ করার সাহস না পায়।

উল্লেখ্য, গত ১৪ জুলাই শুক্রবার দুপুর ২টায় পাওনা টাকা চাওয়ায় মারামারির এক পর্যায়ে চাচাতো ভাইয়ের হাতে মৃত ইছাক আলী শেখের ছেলে ইয়ার আলী শেখ (৫৮) গুরুতর আহত হয়। এলাকাবাসী উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন আহত হয় আরও ৩ জন। আহতরা হলেন ইয়ার আলী শেখের ছেলে হৃদয় শেখ (২৩), ইছাক আলী শেখের ছেলে ইউসুফ শেখ (৬২), ইউসুফ শেখের স্ত্রী সালমা বেগম (৫০)।
পুলিশ ও এলাকাবাসীর সূত্রে জানা যায়, মৃত ইছাক আলী শেখের ছেলে ইয়ার আলী শেখকে কুপিয়ে জখম করে একই গ্রামের হামিদ শেখের ছেলে হোসনে শেখ, মুক্তার শেখ, মুক্তার শেখের ছেলে নিশাত শেখ, মৃত দুখাই ছেলে হামিদ শেখ, মনির হোসেনের ছেলে আকাশ, মুক্তার শেখের স্ত্রী রোকসানা বেগম। ইতিমধ্যে রোকসানা ও তানিয়া বেগম নামে দুইজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ।

মানববন্ধনে বক্তব্য রাখেন নিহতের বড় ভাই ইউসুফ শেখ, সালমা বেগম, শিল্পী বেগম, শিলা আক্তার, নাজমা বেগম, মোহাম্মদ রব, মো. আকিকুর রহমান, বাদশা শেখ , আবুল শেখ ও হৃদয় শেখ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park