1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

মুন্সীগঞ্জের লৌহজং থেকে নতুন জঙ্গি সংগঠন জামাতুল আনসার ফীল হিন্দাল শারক্কীয়া’র আমিরসহ গ্রেফতার ৩

লৌহজং (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ২৪ জুলাই, ২০২৩
  • ৫২৯ বার এই সংবাদটি পড়া হয়েছে

গভীর রাতে মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার বড়নওপাড়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র আমীর মো. আনিসুর রহমানসহ সংগঠনটির তিন সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব। বাড়িটির মালিক আনোয়ারা বেগম জানান, তার একতলা ভবনের দুই কক্ষ তিন দিন আগে ভাড়া নেয় হাসান নামের এক লোক। তার বাড়ি বরিশাল বলে জানায়। তারা এক পরিবারের পরিচয় দিয়ে তিনজন পুরুষ সদস্য উঠেন এবং পরিবারের নারী সদস্যরা পরে আসবেন জানান। এক হাজার টাকা বিদ্যুৎ বিলসহ ভাড়া নির্ধারণ হয় ৬ হাজার টাকা। তাদের ন্যাশনাল আইডি কার্ড দুই দিন পরে দেওয়ার কথা ছিল। আনোয়ারা বেগমের স্বামী বদিউর রহমান মারা গেছেন এবং ছেলেরা ভিন্ন বসবাস করায় বাড়িটি তিনিই দেখভাল করেন। তিনি জানান,

রবিবার দিবাগত রাত ৩টায় বাড়ি ঘেরাও করে অভিযান শুরু করে র‌্যাব। তিনজনকেই গ্রেফতার করে নিয়ে যায় র‌্যাব। তাদের কক্ষে থাকা বই এবং গোলাবারুদও জব্দ করা হয়।
র‌্যাবের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান জানান, মুন্সীগঞ্জের লৌহজংয়ের ওই বাড়িতে জঙ্গিরা অবস্থান করছে এমন খবরের ভিত্তিতে জঙ্গি সংগঠনের সদসদের গ্রেফতার করতে অভিযান পরিচালনা করে র‌্যাব। র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে জানানো হয়েছে, অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে দেশি-বিদেশি আগ্নেয়াস্ত্র, বোমা তৈরির সরঞ্জাম, উগ্রবাদী পুস্তিকা ও নগদ অর্থ জব্দ করা হয়েছে।

এ বিষয়ে সকাল সাড়ে ১১টায় রাজধানীর কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে ব্রিফিং করে বিস্তারিত জানানো হয়েছে।
বাড়িটির মালিক আনোয়ারা বেগম জানান, ভাড়া দেওয়া ওই কক্ষে এখনো তাদের লেপতোষক রয়েছে। র‌্যাবের তল্লাশির পর সেই অবস্থায় রাখা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park