1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ঝিনাইদহে এক রাজমিস্ত্রীর মৃত্যু

বসির আহাম্মেদ জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৫ নভেম্বর, ২০২৪
  • ৩৪০ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঝিনাইদহের কালীগঞ্জে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রুপচান দাস (৩২) নামের এক রাজমিস্ত্রী হয়েছে। রোববার রাত ৭টার দিকে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত রুপচান দাস উপজেলার বড় ভাটপাড়া গ্রামের বাসিন্দা। তার এক ছেলে ও দুই মেয়ে রয়েছে। তিনিই পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন।
নিহতের ছোট ভাই রুপক দাস জানান, হাসপাতালে ভর্তির আগে কালীগঞ্জ শহরের দারুস সেফা প্রাইভেট হাসপাতালে পরীক্ষা করা হয়। পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে। তবে তিনি ডেঙ্গু পরীক্ষার কাগজ দেখাতে পারেননি।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আলমগীর হোসেন জানান, গত ৩ নভেম্বর  হাসপাতালে বিকাল ৫টার দিকে ভর্তি হওয়ার পর দেড় দুই ঘন্টা পর ঐ রোগী মারা যায়। ভর্তির সময় তার শরীরে ১০৪ ডিগ্রী তাপমাত্রা ছিল। আমরা পরীক্ষা নিরীক্ষার সময় পায়নি। তার আগেই তিনি মারা যায়। যে কারনে ডেঙ্গু আক্রান্ত কিনা তা বলতে পারবো না।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার দেদারুল ইসলাম ডেঙ্গুতে মারা যাওয়ার বিষয়টি দুঃখজনক উল্লেখ করে বলেন, আজ থেকে আমরা উপজেলা ও পৌর স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে ডেঙ্গু নিয়ে সচেতনা কর্মসূচী শুরু করেছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park