1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

লৌহজংয়ে গলায় ফাঁস দিয়ে কিশোরের আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১২ মার্চ, ২০২৩
  • ৩৭৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মুন্সীগঞ্জের লৌহজংয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার করেছেন শাওন শেখ (১৫) নামক এক কিশোর। উপজেলার বৌলতলী ইউনিয়নের দক্ষিণ চারিগাও গ্রামে ঘরের আড়ের সঙ্গে রবিবার (১২-০৩-২০২৩) সকাল সাড়ে ৯টার দিকে ফাঁস দেন। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, শাওন শেখ উপজেলার বৌলতলী ইউনিয়নের দক্ষিণ চারিগাও গ্রামের আমানুল শেখের পুত্র। তিনি দীর্ঘদিন যাবত মানসিক ভারসাম্যহীন। বিভিন্ন সময়ে বাসায় থেকে হঠাৎ চলে যায়। এবং মাঝে মাঝে আত্মহত্যার চেষ্টা করে।

বড় ভাই শাহীন শেখ জানান, শাওন আমার ছোট ভাই ও রবিবার সকাল সোয়া ৯টার দিকে আমাদের ঘরের আড়ের সাথে গলায় ফাঁস দেয়। আমরা হঠাৎ এ ঘটনা দেখতে পেয়ে ভাইকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে। তিনি আরও জানান, ওর মাথায় সমস্যা দীর্ঘ বছর যাবত আমরা ওর চিকিৎসা করেও ভালো করতে পারিনি।

এ বিষয়ে লৌহজং থানার সাব ইন্সপেক্টর (এসআই) মোহাম্মদ রুস্তম আলী জানান, খবর পেয়ে হাসপাতালে গিয়েছি। কিশোর শাওন মানসিক ভারসাম্যহীন। গলায় ফাঁস দিয়েছে শাওনের মরদেহ দেখে প্রাথমিকভাবে কর্তব্যরত চিকিৎসক এ ঘোষণা দিয়েছে। পরিবারের অভিযোগ না থাকায় ময়না তদন্ত করা হয়নি। পরিবারের কাছ থেকে লিখিত নিয়ে মরদেহ তাদের নিকট হস্তান্তর করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park