1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

যুবলীগের সাংগঠনিক সম্পাদক দিনার গ্রেপ্তার

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪
  • ১২২ বার এই সংবাদটি পড়া হয়েছে
মৌলভীবাজারের বড়লেখা থেকে সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনারকে (৪১) গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার ২৮ সেপ্টেম্বর ২০২৪ ইং, ভোর রাতে উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকায় দিনারের শ্বশুরবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি সিলেটের মোগলবাজার এলাকার মৃত নাসিরুল হক চৌধুরীর ছেলে।
স্থানীয় বাসিন্দারা বলেন, সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এমএইচ ইলিয়াস দিনার চৌধুরী বড়লেখা উপজেলার দক্ষিণভাগ ইউনিয়নের কাশেমনগর এলাকায় শ্বশুরবাড়িতে অবস্থান করছিলেন। এই খবরে স্থানীয় লোকজন সেখানে জড়ো হয়ে পুলিশকে খবর দেন। পুলিশ সেখানে গিয়ে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায়।
পুলিশ জানায়, তার বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় মামলা রয়েছে।
জানা যায়, দিনার চোরাচালানসহ নানা অপরাধে জড়িত ছিল। পুলিশ কর্মকর্তার ভাই হিসেবে অপরাধ জগতে প্রচণ্ড দাপট ছিল তার।
বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল কাইয়ুম বলেন, কাশেমনগর এলাকার বাসিন্দারা দিনারকে আটক করে পুলিশকে জানালে আমরা তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি।
প্রসঙ্গত, গত ৫ আগস্টের পর থেকে আত্মগোপনে ছিলেন সিলেট মহানগর যুবলীগের সাংগঠনিক সম্পাদক এম এইচ ইলিয়াস দিনার চৌধুরী। গণবিপ্লবে শেখ হাসিনা সরকারের পতন হলে সিলেটের বিভিন্ন থানায় তার বিরুদ্ধে একাধিক মামলা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park