1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ঝিনাইদহে ফেন্সিডিলসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৬

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৯৮ বার এই সংবাদটি পড়া হয়েছে
ঝিনাইদহ সদর উপজেলার মধুপুর চৌরাস্তা এলাকা থেকে মিরাজ হোসেন (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঝিনাইদহ র‍্যাব-৬। আটককৃত মাদক ব্যবসায়ী মিরাজ হোসেন চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার সুলতানপুর গ্রামের সাইফুল ইসলামের ছেলে।

শুক্রবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে র‍্যাব-৬ জানাতে পারে ভারতীয় অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে মাদক ব্যবসায়ী অবস্থান করছে। ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে র‍্যাব-৬ এর আভিযানিক দলটি শুক্রবার সকাল আনুমানিক ০৮.৩০ মিনিটের সময় সদর উপজেলার মধুপুর চৌরাস্তা এলাকার শেখ কামাল টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ এর সামনে ঝিনাইদহ-মাগুরা মহাসড়কে একটি বিশেষ অভিযান পরিচালনা করে অবৈধ মাদকদ্রব্য ৪৬ বোতল ফেন্সিডিলসহ মিরাজ হোসেনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীর অবৈধ মাদকদ্রব্য ৪৬ বোতল ফেন্সিডিল নিজ হাতে বাহির করিয়া দেয়। এ সময় উপস্থিত সাক্ষীদের সম্মুখে গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে অবৈধ মাদকদ্রব্য ফেন্সিডিল ৪৬ বোতল, ০২টি মোবাইল ফোন, নগদ- ৫২২/-টাকাসহ উদ্ধারপূর্বক জব্দ করে। জব্দকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীকে ঝিনাইদহ সদর থানায় হস্তান্তর সহ আসামীর বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park