1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

দেশ ছেড়ে পালিয়েছেন সিটি কলেজের অধ্যক্ষ বাদশা আলম

জেলা সংবাদদাতা ঝিনাইদহ-
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২২৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ঝিনাইদহ সিটি কলেজের অধ্যক্ষ বাদশা আলম দেশ ছেড়ে পালিয়েছেন। বিভিন্ন গনমাধ্যমে তার অর্থ তছরুপের তথ্য ভিত্তিক সংবাদ প্রকাশিত হলে ব্যাংক থেকে তিনি কলেজ ফান্ডের কোটি কোটি টাকা উত্তোলন করে ভারতে পালিয়ে যান বলে জানা গেছে। ভারতে যাওয়ার তথ্য নিশ্চিত করেছেন ওই কলেজের হিসাব রক্ষক মোঃ আইয়ূব হোসেন। তিনি বলেছেন স্যার অসুস্থ এ জন্য ভারতে গেছেন চিকিৎসার জন্য। খুব তাড়াতাড়ি তিনি ফিরে আসবেন। তবে তার ঘনিষ্টরা বলছেন, প্রায় ১৩ বছর অবৈধ ভাবে অধ্যক্ষের চেয়ার দখল করে কলেজ ফান্ডের কোটি কোটি কোটি টাকা তছরুপ করেছেন। এ বিষয়ে ঝিনাইদহের সাবেক জেলা প্রশাসক এসএম রফিকুল একটি তদন্ত টিম গঠন করেছেন। তদন্ত দল কাজ শুরু করার আগেই অধ্যক্ষ বাদশা আলম ভারতে পালিয়ে গেলেন। অভিযোগ উঠেছে, অধ্যক্ষ পদে আসার আগে তিনি ভাড়া বাড়িতে বসবাস করলেও আরাপপুর এলাকায় এখন তার দুইটি আলীশান বাড়ি। যার মধ্যে একটি পাঁচতলা ও একটি চারতলা বাড়ি। বাড়ি দুইটির আনুমানিক মুল্য ২০ কোটি টাকা হবে বলে তার প্রতিবেশিরা দাবী করেন। বেসরকারী কলেজের একজন অধ্যক্ষের এমন দুইটি আলিশান বাড়ি কি ভাবে হলো তা নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে ঝিনাইদহ সদর সহকারী কমিশনার (ভূমি) সজল কুমার দাস জানান, অধ্যক্ষ বাদশা আলমের আর্থিক দুর্নীতি নিয়ে জেলা প্রশাসক একটি তদন্ত কমিটি গঠন করেছেন। তিনি সেই কমিটির প্রধান। তিনি বলেন ওই অধ্যক্ষের দুর্নীতি তদন্ত করে জেলা প্রশাসকের মাধ্যমে মন্ত্রনালয়ে প্রতিবেদন পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park