1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

ভারতের উজানের ঢলে মৌলভীবাজারে নদ-নদীর পানি বিপৎসীমার উপরে, বাঁধ ভেঙে নতুন নতুন এলাকা প্লাবিত

মো. জালাল উদ্দিন মৌলভীবাজার সংবাদদাতা
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২০৬ বার এই সংবাদটি পড়া হয়েছে
বৃষ্টি ও ভারত থেকে নেমে আসা উজানের ঢলে বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলীয় সীমান্তবর্তী নদী বেষ্টিত মৌলভীবাজার জেলার বন্যার পরিস্থিতির অবনতি ঘটেছে। জেলার ধলাই নদী ছাড়া, কুশিয়ারা, মনূ ও জুড়ী নদীসহ সবগুলো প্রধান নদ-নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও মৌলভীবাজারে কিছুটা পানি কমতে শুরু করলেও ৪টি নদীর ১৫টি ভাঙ্গন দিয়ে নতুন নতুন এলাকা প্লাবিত হচ্ছে। উপরিভাগে বন্যার কিছুটা উন্নতি হলেও নিম্নাঞ্চল রাজনগর উপজেলা সদরসহ বিভিন্ন এলাকার ঘর-বাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান এখনও কোমড়সম পানিতে নিমজ্জিত।
এদিকে উপজেলার সদর ইউনিয়নের ময়নার দোকান নামক স্থানে মাছ ধরতে এসে পানিতে পড়ে নিখোঁজ হয়েছেন হৃদয় মিয়া (২২) নামে এক যুবক।
ভারতের উজানের ঢলের পানি ও টানা বর্ষণে মৌলভীবাজার জেলার সদর, রাজনগর, কমলগঞ্জ, কুলাউড়া ও জুড়ীসহ অন্যান্য উপজেলার ৭২টি ইউনিয়নের বিভিন্ন গ্রামের মানুষ বন্যাকবলিত হয়ে পড়েন। মনু নদীর ছয়টি স্থানে ও ধলাই নদীর চারটি স্থানে বন্যাপ্রতিরক্ষা বাঁধ ভেঙে বেশি আক্রান্ত হয় রাজনগর, কুলাউড়া ও কমলগঞ্জের কয়েকটি ইউনিয়ন। বন্যা আক্রান্ত মানুষকে স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী বোর্ডসহ উদ্ধার ও বিভিন্ন রকম সহযোগিতা করছে। ২২ আগস্ট মৌলভীবাজার-কুলাউড়া সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকলেও ওইদিন রাত থেকে কিছু যানবাহন চলাচল শুরু করেছে।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুপ্রভাত চাকমা বলেন, উপজেলা সদর এখনও পানিতে নিমজ্জিত থাকলেও পানি কমতে শুরু করেছে। তবে কাউয়াদীঘি হাওরপাড়ের পাঁচগাঁও, ফতেপুর ও উত্তরবাগ ইউনিয়নের নিম্নাঞ্চলের বেশ কিছু গ্রাম নতুন করে প্লাবিত হচ্ছে। কুলাউড়ার টিলাগাঁও ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল জানান বাড়ি-ঘর থেকে পানি নামতে শুরু করেছে।
মাছ ধরতে গিয়ে পানিতে পড়ে নিখোঁজ, রাজনগর উপজেলার মেদিনীমহল গ্রামের ছনাওর মিয়ার ছেলে হৃদয় মিয়া (২২) গতকাল দিবাগত রাতে জাল দিয়ে মাছ ধরতে আসে সদর ইউনিয়নের ময়নার দোকান এলাকায়। রাত দেড়টার সময় ঝকি জাল খেউ (মাছ ধরতে ফেলার) দেওয়ার সময় তিনি পানিতে পড়ে আর ওঠতে পারেনি।
ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার মেদিনীমহল গ্রামের হৃদয় অনেকের সঙ্গে জাল নিয়ে মাছ ধরতে আসেন ময়নার দোকান এলাকায়। মাছ ধরতে জাল উড়িয়ে ফেলার সময় তিনি পা ফঁসকে পানিতে পড়ে যান। তীব্র স্রোত থাকায় তিনি আর ওঠতে পারেননি। এ বিষয়টি সঙ্গে সঙ্গে রাজনগর ফায়ার সার্ভিসকে জানানো হয়। তারা সিলেটের ডুবুরি দলের সঙ্গে যোগাযোগ করেন। তারা আজ শুক্রবার ২৩ আগস্ট ২০২৪ ইং, সকালে এসে উদ্ধার অভিযান শুরু করে। আশপাশ এলাকা খুঁজে নিখোঁজ ব্যক্তিকে না পেয়ে সিলেটে ফিরে যায় ডুবুরি দল বলে জানিয়েছেন রাজনগর ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্সের স্টেশন ম্যানেজার আলী হোসেন। এর সত্যতা নিশ্চিত করেছেন, রাজনগর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সুপ্রভাত চাকমা।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোঃ জাবেদ ইকবাল বলেন, বাংলাদেশ ও ভারতের ত্রিপুরায় বৃষ্টি হওয়াতে নদ-নদীতে পানি বৃদ্ধি পেয়েছে। বৃষ্টি কমে গেলে পানি ও নীচে নেমে যাবে। গতকাল ২২ আগস্ট বিকেলে সেনাবাহিনীর কর্মকর্তা মেজর জেনারেল চৌধুরী আজিজুল হক হাজারী ও মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম প্রাব্লিত এলাকা পরিদর্শন করেছেন।
জেলা প্রশাসন সুত্রে জানা যায়, জেলায় বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ২৩৫ মেট্রিক টন চাল ও নগদ ১২লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park