1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

নোয়াখালীতে তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ বিতরণ

জেলা সংবাদদাতা নোয়াখালী-
  • প্রকাশের সময় : শনিবার, ২৪ আগস্ট, ২০২৪
  • ২৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
নোয়াখালীর কবিরহাটে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (২৩ আগস্ট) সকাল ১০টার দিকে উপজেলার নরোত্তমপুর ইউনিয়নের পদুয়া গ্রাম থেকে পাঁচ শতাধিক পরিবারের মাঝে এই ত্রাণ সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করা হয়। জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল এ ত্রাণ সামগ্রী বিতরণের আয়োজন করে।
সহায়তা পেয়ে খুশি বন্যার্ত পরিবারের সদস্যরা। স্থানীয় বাসিন্দা আব্দুল খালেক (৬০) বলেন, আমার বসতঘরে হাঁটু পরিমান পানি। এর ফলে খাবার নিয়ে খুবি কষ্টে ছিলাম। আজ তারেক রহমানের পক্ষ থেকে আমরা ত্রাণ সামগ্রী পেলাম। সাহায্য পেয়ে ভালো লাগছে।
জেলা বিএনপির সদস্য গোলাম মোমিত ফয়সাল বলেন, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আহ্বানে বন্যার্তদের পাশে দাঁড়িয়েছি। কয়েক দফায় পাঁচ শতাধিক বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। আগামীতে এই ত্রাণ সামগ্রী বিতরণ অব্যাহত থাকবে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট সমাবজ সেবক গোলাম রাব্বানী, গোলাম মর্তুজা ফরমান,সাইফুল ইসলাম পলাশ প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park