1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

যতই স্যাংশন আসুক কারও রক্তচক্ষুকে ভয় পায়না র‍্যাব-ডিজি

স্টাফ রিপোর্টার
  • প্রকাশের সময় : শুক্রবার, ২১ জুলাই, ২০২৩
  • ৩০৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) মহাপরিচালক (ডিজি) এম খুরশীদ হোসেন বলেছেন, যতই স্যাংশন আসুক না কেন, র‌্যাব কারও রক্তচক্ষুকে ভয় পায় না।

বৃহস্পতিবার (২০ জুলাই ২০২৩) বিকালে গোপালগঞ্জের কাশিয়ানি উপজেলার ভাটিয়াপাড়ায় র‍্যাব আয়োজিত মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসবিরোধী সমাবেশে তিনি এ কথা বলেন।

র‌্যাব মহাপরিচালক বলেন, র‍্যাব এখন মানুষের নিরাপত্তা ও আস্থার প্রতীক হিসেবে পরিচিত। এই দেশের কোথাও কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড করে লুকিয়ে বেঁচে থাকার কোনো সুযোগ নেই। তাকে খুঁজে বের করা র‍্যাবের কাছে কোনো বিষয়ই না।

মাদকের বিষয়ে কোনো ছাড় নেই উল্লেখ করে এম খুরশীদ হোসেন বলেন, প্রধানমন্ত্রী মাদক ও জঙ্গিবাদের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছেন। তারপরও মাদকের সঙ্গে আমরা পারছি না। কারণ, সকল শ্রেণির মানুষ মাদক গ্রহণ করছে। তবে এভাবে কখনোই চলতে পারে না।

উল্লেখ্য , দুপুর আড়াইটার দিকে গোপালগঞ্জের কাশিয়ানির ভাটিয়াপাড়ায় র‍্যাব-৬ এর ক্যাম্প উদ্বোধন করেন সংস্থাটির মহাপরিচালক এম খুরশীদ হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park