1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১১:৩২ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

এজলাসে হাতজোড় করে দাঁড়ালেন মাদকসম্রাট বদি

এম মনির চৌধুরী রানা, বোয়ালখালী (চট্টগ্রাম) সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৮৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে চট্টগ্রামের জিইসি মোড় এলাকা থেকে গ্রেপ্তারের পর আদালতে সোপর্দ করেছে র‍্যাব।  বুধবার (২১ আগস্ট) বিকেলে কক্সবাজারের জ্যেষ্ঠ বিচারক হাকিম হামিমুন তামজিদের আদালতে হাজির করা হয় তাকে। এসময় এজলাসে বিচারকের সামনে হাতজোড় করে দাঁড়াতে দেখা যায় মাদকসম্রাট বদিকে। পরে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে সেনাবাহিনী, র‍্যাব ও পুলিশের পাহারায় বদিকে আদালতে আনা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে কিছু লোকজন তাকে উদ্দেশ্য করে বিভিন্ন কটূক্তিমূলক স্লোগান দেয়। আদালতের নির্দেশ শেষে প্রিজনভ্যানযোগে তাকে কারাগারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। মামলার তদন্ত কর্মকর্তা ও টেকনাফ থানার পরিদর্শক (ওসি তদন্ত) আব্দুল্লাহ আল মামুন বলেন, বিএনপি নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে হত্যাচেষ্টা মামলায় আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন। অধিকতর তদন্তের স্বার্থে পুলিশ তার ১০ দিনের রিমান্ড আবেদন করবে। পরবর্তীতে এ রিমান্ড শুনানী হওয়ার কথা রয়েছে। গত ১৮ আগস্ট টেকনাফ পৌরসভার কেকে পাড়া এলাকায় উপজেলা বিএনপির শীর্ষ নেতা মোহাম্মদ আব্দুল্লাহকে হত্যাচেষ্টা অভিযোগ তুলে আব্দুর রহমান বদি ও উপজেলা চেয়ারম্যান জাফর আহমদসহ ২০ জনকে আসামী করে মামলা দায়ের করে আব্দুল্লাহ। সেই মামলায় গতকাল মঙ্গলবার (২০ আগস্ট) রাতে চট্টগ্রাম নগরের জিইসি মোড় এলাকা থেকে আবদুর রহমান বদিকে গ্রেপ্তার করে বলে জানিয়েছে র‍্যাব-৭। আবদুর রহমান বদি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে নবম ও দশম জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত হওয়ায় একাদশ ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বদি প্রতিদ্বন্দ্বিতা করতে না পারলে তার স্ত্রী শাহীন আক্তারকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। এরপর দুই বার সংসদ সদস্য নির্বাচিত হন শাহীন আক্তার।
উল্লেখ;স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকায় মাদক চোরাচালানে আবদুর রহমান বদি ও তার চার ভাইসহ পরিবারের অন্তত ২৬ জনের নাম রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park