1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

সিলেটে সর্বোচ্চ বৃষ্টিপাত, বাড়ছে নদ নদীর পানি

আবুল কাশেম রুমন সিলেট সংবাদদাতা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ১৩০ বার এই সংবাদটি পড়া হয়েছে
সিলেটে টানা ৩ দিনে সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে। শরতের আকাশ সেজেছে আষাঢ়ের মেঘে। সিলেট জুড়ে টানা বৃষ্টির দাপট চলছে। অবিরাম বৃষ্টিতে বাড়ছে নদ-নদীর পানি। ছন্দপতন ঘটেছে জনজীবনে।
 মৌসুমি বায়ুর প্রভাবে সোমবার সন্ধ্যার পর থেকে বুধবার  বেলা ৪ টা পর্যন্ত টানা বৃষ্টি হয়েছে। সোমবার সন্ধ্যা ৬টা থেকে বুধবার ৪টা পর্যন্ত ৩৬ ঘণ্টায় সিলেট জেলায় ২৩৯ দশমিক ৮ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা  দেশের মধ্যে সর্বোচ্চ।
আবহাওয়া অধিদপ্তর বলছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে প্রবল অবস্থায় আছে। এ কারণে বৃষ্টিপাত হচ্ছে। আগামী বৃহস্পতিবার পর্যন্ত সিলেটে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা আছে।
সিলেট পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, বৃষ্টিপাত বাড়ায় সিলেটের নদ-নদীর পানিও বেড়েছে। এর মধ্যে কুিিশয়ারা নদীর ফেঞ্চুগঞ্জ পয়েন্টে পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে শুরু করেছে। নদীর ওই পয়েন্টে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে পানি বিপদসীমার ৫০ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এছাড়া সুরমা, সারিঘাট, ধলাই নদের পানিও বেড়েছে। তবে সেগুলোর পানি বিপদসীমা অতিক্রম না করলেও কাছাকাছি  পৌঁছেছে।
সিলেট আবহাওয়া অধিদপ্তরের সহকারী আবহাওয়াবিদ মো. আবদুল মুঈদ বলেন, সিলেটে শেষ ২৪ ঘন্টায়  দেশের সর্বোচ্চ বৃষ্টিপাত হয়েছে।
এদিকে, ভারী বৃষ্টির ফলে মৌলভীবাজার জেলার ৪টি নদ-নদীতে আবারও বেড়েছে পানি। জেলার কুশিয়ারা, মনূ, ধলাই ও জুড়ী নদে মঙ্গলবার আবারও পানি বেড়েছে।
এর মধ্যে মনু নদীর পানি মৌলভীবাজারের দুটি পয়েন্টে বিপদসীমার ১৩ থেকে ১৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। খোয়াই নদীর পানি হবিগঞ্জের দুটি পয়েন্টে ৭৫ ও ১৪৬ সেন্টিমিটার ওপর দিয়ে বইছে। মঙ্গলবার সকাল থেকে ধলাই নদীর পানি অস্বাভাবিক ভাবে বৃদ্ধি পেয়ে বিপদসীমার ১৪ সে.মি. ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park