1. admin@newsbayanno24.com : admin :
  2. newsbayanno24@gmail.com : newsbayanno24 : নিউজ বায়ান্ন ২৪ ডটকম
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম :
বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী আজ মানব পাচার দমনে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে জাপানের সাবেক প্রধানমন্ত্রী তারো আসোর সৌজন্য সাক্ষাৎ হাইতিতে জাতিসংঘের গ্যাং দমন বাহিনীতে যোগ দিতে বাংলাদেশ সেনাবাহিনীর ৫০ সদস্যের যাত্রা আব্দুল হাইয়ের জানাজায় অংশ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, সন্তোষ প্রকাশ সংসদীয় কমিটির জনবান্ধব পুলিশিং নিশ্চিত ও অপরাধ নিয়ন্ত্রণে রাজশাহী পুলিশ সুপারের নির্দেশ মালয়েশিয়ার শ্রমবাজার খুলল, নিয়োগের সুযোগ পাচ্ছে ৩৩৮ এজেন্সি মাছ ও প্রাণিজ খাদ্য উৎপাদন বাড়াতে কার্যকর পদক্ষেপের নির্দেশ সংসদীয় কমিটির পরিবেশবান্ধব নির্মাণ ও সবুজ প্রযুক্তি প্রসারে জার্মানি-ইইউর সঙ্গে সহযোগিতা নিয়ে আলোচনা

অবশেষে সিলেটের আলোচিত এমএমপি পুলিশের উপ কমিশনার আজবাহার আলী শেখ বদলী

জেলা সংবাদদাতা সিলেট-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২২ আগস্ট, ২০২৪
  • ২২৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
সিলেটে বহুল আলোচিত মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) উপ-কমিশনার বিতর্কিত পুলিশ কর্মকর্তা আজবাহার আলী শেখ (পিপিএম) কে অবশেষে সিলেট থেকে সরিয়ে নেওয়া হয়েছে। তাকে রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সুপার নিউ মারারি অতিরিক্ত ডিআইজি হিসাবে সংযুক্ত করা হয়েছে।
সদ্য সংঘটিত  সিলেটে ছাত্র-জনতার আন্দোলনে মারমুখী পুলিশ বাহিনীর নেতৃত্বে ছিলেন আজবাহার আলী। সব সংঘর্ষের সময় তিনি তার অধিনস্থ পুলিশদের গুলি চালাতে নির্দেশ দিতে দেখা গেছে। ২ আগস্ট (শুক্রবার) সিলেটের আখালিয়ার মাউন্ট এডোরা হসপিটালের সামনে আন্দোলনরত ছাত্র-জনতাকে তিনি হাত-ছানি দিয়ে  ডেকে বলেছিলেন- ‘বাপের বেটা হলে তোরা সামনে আয়’। এ দৃশ্যের ভিডিও ফুটেজ এখন ফেসবুকে ভাইরাল।
এদিকে, বদলি করা হয়েছে সিলেট বিভাগের হবিগঞ্জ জেলা পুলিশ সুপারকেও। হবিগঞ্জের এসপি আক্তার হোসেনকে রংপুর ডিআইজি রেঞ্জ কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।
জানা গেছে, বুধবার (২১ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের উপসচিব মো. মাহাবুর রহমান শেখ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ১২ উপ-পুলিশ মহা পরিদর্শককে (ডিআইজি) এবং কিশোরগঞ্জ, মানিকগঞ্জ, বাগেরহাট, মাগুরা, নাটোর, সিরাজগঞ্জ, গাইবান্ধা, হবিগঞ্জ ও পটুয়াখালীসহ ১০ জেলার পুলিশ সুপারসহ ১১ কর্মকর্তাকে বদলি করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

ফেসবুকে আমরা

© স্বত্ব সংরক্ষিত © ২০২১-২০২৫ © নিউজ বায়ান্ন ২৪ © গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রণালয়ে আবেদিত ও পরীক্ষামূলক অনলাইনে সংবাদ প্রকাশ করা হচ্ছে।
প্রযুক্তি সহায়তায় Shakil IT Park